ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঘরেই বানান শীতের পিঠা

আকাশ নিউজ ডেস্ক:

শীত আসলেই আবহমান বাঙলার মানুষ পিঠা উৎসবে মেতে উঠে। তৈরি করা হয় বাহারি রকমের পিঠা। বিশেষ করে শীত ঋতুতে পিঠার কদর বাড়ে বেশি। আর পিঠাপুলি হলে তো কথাই নেই।

ঘন দুধের মাঝে ভাসতে থাকা এই পুলি পিঠার মাঝে দেয়া হয় নারিকেল। তাই এই পিঠা খুবই সুস্বাদ।

জেনে নিন কীভাবে বানাবেন পিঠাপুলি।

উপকরণ :

চালের গুঁড়া ৫০০ গ্রাম, দুধ দুই লিটার, খেজুরের গুড় এক কেজি বা স্বাদমতো, নারকেল কোরানো দুই কাপ, দারুচিনি দুই খণ্ড, এলাচ দুইটা, এবং তেজপাতা দুইটা।

প্রণালী :

প্রথমে দুধ ও গুড় জ্বাল দিয়ে ঘন করতে হবে, দুধের সাথে দুই খণ্ড দারুচিনি, দুইটা এলাচ, এবং দুইটা তেজপাতা দিলে ভাল হয়, এতে মজাদার একটা ফ্লেভার তৈরি হয়।

এবার কড়াইতে নারকেল, এক কাপ খেজুরের গুড়, ও এক টেবিল চামচ সরিষার খাঁটি তেল দিয়ে মিডিয়াম আঁচে জ্বাল দিন আর অনবরত নাড়তে থাকুন, নারকেল শুকিয়ে ঘন আর আঠালো হয়ে গেলে নামিয়ে ঠাণ্ডা হতে দিন।

এরপর একটা কড়াইতে দুই কাপ পানি আর পরিমানমতো লবন দিয়ে বলক আসার পরে চালের গুড়া দিয়ে ভালো করে মিশিয়ে কাই বা খামির করে নিন। তারপর সেই কাই ভালো করে মথে নিয়ে ছোট ছোট করে রুটির মতো বানিয়ে ভেতরে নারকেলের পুর ভরে ভালো করে সাইড গুলো লাগিয়ে দিন।

এখন চুলায় জ্বাল দিয়ে রাখা দুধের আঁচ বাড়িয়ে বলক এলে পিঠা গুলো অল্প অল্প করে (একেবারে দিলে দলা ধরতে পারে) দিয়ে আঁচটা কমিয়ে ১৫ থেকে ২০ মিনিট জ্বাল দিন আর মাঝেমাঝে আলতো করে নেড়ে দেবেন।

পিঠা হলে নামিয়ে গরম অবস্থায় পরিবেশন করুন। ঠাণ্ডা করেও খাওয়া যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঘরেই বানান শীতের পিঠা

আপডেট সময় ১২:১৯:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৭ নভেম্বর ২০১৮