ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচনে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার যথাযথ প্রয়োগ চায় এনসিপি কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি ১২ ফেব্রুয়ারির আগে শেরপুর-৩ আসনে তফসিল ঘোষণার সুযোগ নেই: ইসি মাছউদ রিপাবলিকানদের ভোটের নিয়ন্ত্রণ নিতে বললেন ট্রাম্প জয়ের ভার্চুয়াল বক্তব্যে পশ্চিমবঙ্গ রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া আ.লীগ সমর্থকদের ৪৮ শতাংশের পছন্দ বিএনপি: সিআরএফের জরিপ স্বৈরাচারের মতোই গুপ্তরা এখন নতুন জালিমে পরিণত হয়েছে : তারেক রহমান জুলাই সনদ রক্তের অক্ষরে শপথের স্বাক্ষর: আলী রীয়াজ মা-বোনদের কটু কথা নয়, সম্মান দিলেই বেহেশত পেতে পারি: মির্জা ফখরুল উত্তরবঙ্গকে আমরা কৃষিশিল্পের রাজধানীতে পরিণত করব : জামায়াত আমির

তুরস্ক যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মানবে না: এরদোগান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বলেছেন, ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা মানবে না তুরস্ক। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের এমন নিষেধাজ্ঞা বিশ্বের ভারসাম্য ধ্বংস করবে।

মঙ্গলবার সংসদীয় কমিটির এক আলোচনায় এরদোগান এসব কথা বলেন। তিনি বলেন, ইরানের ওপর নিষেধাজ্ঞার কোনো অধিকার নেই যুক্তরাষ্ট্রের।

এরদোগান বলেন, আমরা কোনো প্রকার নিষেধাজ্ঞার অধিকার খুঁজে পাচ্ছি না। আমাদের মতামত হচ্ছে- এমন নিষেধাজ্ঞা বিশ্বের ভারসাম্য ধ্বংস করবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র জোর করে আন্তর্জাতিক আইন ও নীতি ভঙ্গ করে ইরানের ওপর নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে। তিনি বলেন, আমরা সাম্রাজ্যবাদী পৃথিবী দেখতে চাই না। খবর আল জাজিরা

ওয়াশিংটনের ঘোষণা অনুযায়ী নতুন নিষেধাজ্ঞা সোমবার থেকে কার্যকর হয়েছে। ইরানের অর্থনীতি উদ্দেশ করে অর্থাৎ ব্যাংক ও তেলের ওপর এমন কঠোর নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়া হয়েছে।

এছাড়া ৭০০ ব্যক্তি, স্বত্ব, বিমান ও জাহাজ কালো তালিকাভুক্ত করা হয়েছে। এর সঙ্গে ৫০ ব্যাংক ও বিদেশি অধীনস্থ কোম্পানি।

তবে মার্কিন সরকার চীন, গ্রিস, ভারত, তুরস্ক, ইতালি, জাপান, দ. কোরিয়া ও তাইওয়ানকে নিষেধাজ্ঞার বাইরে রেখেছে। তবে ১৮০ দিন পর্যন্ত তারা ইরানি তেল কিনতে পারবে।

এদিকে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত মঙ্গলবার জাপান সফরে বলেছেন, ‘আমি খোলাখুলি বলতে চাই, ইরানকে কোণঠাসা করে ফেলার প্রচেষ্টা বোকামি ছাড়া আর কিছু নয়। এ পদক্ষেপ অত্যন্ত ‘ভয়ঙ্কর’। মার্কিন সরকার নিষেধাজ্ঞা আরোপ করে ইরানের জনগণকে শাস্তি দিচ্ছে যা সম্পূর্ণ অনুচিত।’

২০১৫ সালে আমেরিকাসহ ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার ভিত্তিতে এসব নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছিল। গত মে মাসে ট্রাম্প ওই সমঝোতা থেকে একতরফাভাবে তার দেশকে বের করে নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচনে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার যথাযথ প্রয়োগ চায় এনসিপি

তুরস্ক যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মানবে না: এরদোগান

আপডেট সময় ০৮:৪৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ নভেম্বর ২০১৮