ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাঁধাকপির পায়েস

আকাশ নিউজ ডেস্ক:

আসছে শীত। শীতে প্রচুর সবজি পাওয়া যায় বাজারে। শীতের প্রিয় একটি সবজি হচ্ছে বাঁধাকপি যা শীতকালীন সবজিগুলোর মধ্যে অন্যতম।

বাঁধাকপি কাঁচা কিংবা রান্না করে খাওয়া যায়। বিশেষ করে মাংসের সাথে বাঁধাকপির ঝোল বেশ উপাদেয় খাবার। শসা, গাজর, টমেটোর সাথে কচি বাঁধাকপির সালাদ খেতে বেশ চমৎকার।

বাঁধাকপি কেন খাবেন?

বাঁধাকপি ওজন কমানোর দাওয়াই হিসেবে কাজ করে। পাকস্থলির আলসার ও পেপটিক আলসার প্রতিরোধে বাঁধাকপি বিশেষভাবে সহায়ক, বাঁধাকপির রস আলসারের জন্য উপকারী প্রাকৃতিক ওষুধ। বাঁধাকপিতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস ও সোডিয়াম যা হাড়ের বিভিন্ন সমস্যা দূর করে। নিয়মিত বাঁধাকপি খেলে বার্ধক্যজনিত হাড়ের সমস্যা হ্রাস পায়।

বাঁধাকপি দিয়ে মজাদার বিভিন্ন রকমের পদ রান্না করা যায়।তবে খাবারে ভিন্ন স্বাদ আনতে তৈরি করতে পারেন বাঁধাকপির পায়েস।

আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন বাঁধাকপির পায়েস।

উপকরণ :

বাঁধাকপি কুচি ২ কাপ, দুধ ২ লিটার, চিনি ২ কাপ, পেস্তাকুচি ২ টেবিল চামচ, কিসমিস ১ টেবিল চামচ।

প্রণালি :

দুধ জ্বাল দিয়ে ১ লিটার করুন। বাঁধাকপির কুচি হালকা ভাপিয়ে নিন। চুলায় পাত্র দিয়ে ঘন দুধ দিন। দুধ ফুটে উঠলে বাঁধাকপি কুচি দিন। চিনি দিন, কিছুক্ষণ জ্বাল দিয়ে ঘন হয়ে উঠলে পেস্তা কুচি, কিসমিস দিয়ে নামিয়ে পরিবেশন করুন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাঁধাকপির পায়েস

আপডেট সময় ১০:৫৮:৩১ অপরাহ্ন, সোমবার, ৫ নভেম্বর ২০১৮