ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘ঢাকা ফোক ফেস্ট’র রেজিস্ট্রেশন শুরু মঙ্গলবার

আকাশ বিনোদন ডেস্ক:

ঢাকা আন্তর্জাতিক লোকসংগীতের উৎসব ‘ঢাকা ফোক ফেস্ট-২০১৮’ এর নিবন্ধন প্রক্রিয়া মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। রেজিস্ট্রেশন চলছে ১০ নভেম্বর পর্যন্ত। ফোক ফেস্টের ওয়েবসাইটে (dhakainternationalfolkfest.com) এ তথ্য জানানো হয়েছে।

ঢাকার আর্মি স্টেডিয়ামে এবারের লোকসংগীতের উৎসব শুরু হবে আগামী ১৫ নভেম্বর। চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যা ৬টায় অনুষ্ঠান শুরু হবে এবং শেষ হবে রাত ১২টায়।

এবারের ফোক ফেস্ট-এ মোট সাতটি দেশ থেকে ১২৪ জন শিল্পী অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানে সহযোগী হিসেবে আছে মেরিল, ঢাকা ব্যাংক, গ্রামীণফোন ও রাঁধুনী।

ফোক ফেস্টে উপভোগ করতে দর্শকদের বিনামূল্যে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। ফোক ফেস্টের ওয়েব সাইটে রেজিস্ট্রেশন করা যাবে। প্রতিদিন সকাল ১১ থেকে শুরু হবে রেজিস্ট্রেশনের কার্যক্রম।

রেজিস্ট্রেশনের জন্য পাসপোর্ট সাইজ ছবি এবং জাতীয় পরিচয়পত্র/ড্রাইভিং লাইসেন্স/পাসপোর্টের স্ক্যানকপি প্রয়োজন হবে। রেজিস্ট্রেশনসম্পন্ন হলে প্রদত্ত ই-মেইলে পৌঁছে যাবে তিন দিনের তিনটি ভিন্ন ভিন্ন এন্ট্রি পাস। উৎসবস্থলের প্রবেশপথে প্রতিদিন প্রিন্টকৃত এন্ট্রি পাসটি দেখিয়ে প্রবেশ করতে হবে।

এবার বাংলাদেশ থেকে থাকছেন ফোক সম্রাজ্ঞী মমতাজ, অর্ণব, বাউল আব্দুল হাই দেওয়ান, বাউল কবির শাহ, নকশীকাঁথা ও স্বরব্যাঞ্জো প্রমুখ গান পরিবেশন করবেন।

ভারত থেকে ফোক ফেস্টে অংশ নেবেন ওয়াদালি ব্রাদার্স, রাঘুদিক্সিত ও সাত্যকি ব্যানার্জি। পাকিস্তান থেকে শাফকাত আমানাত আলি, বাহরাইনের মাজাজ, যুক্তরাষ্ট্র থেকে লস টেক্সমেনিয়াক্স, পোল্যান্ডের দিকান্দা ও স্পেনের লাস মিগাসের মতো শিল্পীরাও আসবেন ঢাকার দর্শক মাতাতে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘ঢাকা ফোক ফেস্ট’র রেজিস্ট্রেশন শুরু মঙ্গলবার

আপডেট সময় ১০:৪৯:৪২ অপরাহ্ন, সোমবার, ৫ নভেম্বর ২০১৮