ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পিতার মৃতদেহ ফেরত চাইলেন খাসোগির দুই ছেলে

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে নিহত হওয়া নির্বাসিত সাংবাদিক জামাল খাসোগির মৃতদেহ ফেরত দেয়ার আকুতি জানিয়েছেন তার দুই ছেলে। মার্কিন গণমাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে এই আকুতি জানিয়েছেন খাসোগির দুই ছেলে আব্দুল্লাহ ও সালাহ।

দুই অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে প্রবেশের পর খাসোগিতে হত্যা করা হয়। আন্তর্জাতিক চাপের মুখে তাকে হত্যা করার বিষয়টি স্বীকার করলেও তার মৃতদেহ কোথায় বা তাকে কিভাবে হত্যা করা হয়েছে এ বিষয়ে কিছুই জানায়নি সৌদি।

সাক্ষাৎকারে ৩৫ বছর বয়সি সালাহ বলেন, ‘এই মুহূর্তে আমরা তাকে মদীনার আল-বাকি কবরস্থানে আমাদের পূর্বপুরুষদের কবরের পাশে সমাহিত করতে চাই। আমি বিষয়টি সৌদি কর্তৃপক্ষকে জানিয়েছি এবং আমি আশা করছি তারা শিগগিরই আমার বাবার লাশ ফেরত দেবে।’

খাসোগির অপর ছেলে ৩৩ বছর বয়সি আব্দুল্লাহ পিতার নির্মম মৃত্যুর কথা স্মরণ করে বলেন, ‘আমি সত্যি আশা করছি তিনি কষ্ট পেয়ে মারা যাননি অথবা তাকে দ্রুতই হত্যা করা হয়েছে অথবা তিনি একটি শান্তিপূর্ণ মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন।’

জামাল খাসোগিকে ‘চমৎকার পিতা’ হিসেবে আখ্যায়িত করে আব্দুল্লাহ বলেন, ‘তিনি নম্র স্বভাবের মানুষ ছিলেন এবং সবাই তাকে ভালোবাসত। তিনি নির্ভীক, উদার ও অত্যন্ত সাহসী ছিলেন।’

খাসোগিকে হত্যা করার জন্য সৌদি সরকারের উচ্চপর্যায় থেকে আদেশ দেয়া হয়েছে বলে ওয়াশিংটন পোস্টে এক নিবন্ধে উল্লেখ করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। এছাড়া তার মৃতদেহ ফেরত দেয়ার দাবি করে এরদোয়ান বলেন, ইসলাম ধর্মমতে চিরনিদ্রায় শায়িত হওয়ার অধিকার খাসোগির রয়েছে। এছাড়া তার পরিবার ও বন্ধুরা তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য অপেক্ষা করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পিতার মৃতদেহ ফেরত চাইলেন খাসোগির দুই ছেলে

আপডেট সময় ০৩:১৩:২৩ অপরাহ্ন, সোমবার, ৫ নভেম্বর ২০১৮