ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বৈরাচারের মতোই গুপ্তরা এখন নতুন জালিমে পরিণত হয়েছে : তারেক রহমান জুলাই সনদ রক্তের অক্ষরে শপথের স্বাক্ষর: আলী রীয়াজ মা-বোনদের কটু কথা নয়, সম্মান দিলেই বেহেশত পেতে পারি: মির্জা ফখরুল উত্তরবঙ্গকে আমরা কৃষিশিল্পের রাজধানীতে পরিণত করব : জামায়াত আমির জনসভায় যোগ দিতে বরিশালে তারেক রহমান ফিলিস্তিনের পক্ষে স্টিকার লাগানোয় ব্রিটিশ দম্পতিকে ভারত ছাড়ার নির্দেশ নরসিংদীতে দুপক্ষের সংঘর্ষ, গুলিতে স্কুল শিক্ষার্থী নিহত, ৩ জন গুলিবিদ্ধ লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফকে গুলি করে হত্যা ‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম শেখ হাসিনা চাচ্ছে না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক : মেজর হাফিজ

টেকনাফে বন্দুকযুদ্ধে নিহত ২

অাকাশ জাতীয় ডেস্ক: 

কক্সবাজারের টেকনাফে বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছে। নিহতরা মাদক কারবারী বলে দাবি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনাস্থল থেকে অস্ত্র, বুলেট ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজন পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বন্দুকযুদ্ধে নিহতরা হলেন- টেকনাফ উপজেলার হ্নীলা পূর্ব সিকদার পাড়ার মৃত তোফাইল আহমদের পুত্র সাদ্দাম হোসেন (৩৫) ও একই উপজেলার সাবরাং পূর্ব সিকদার পাড়ার সোলতান আহমদের পুত্র সাদ্দাম হোসেন (৩০)।

বন্দুকযুদ্ধের ঘটনায় টেকনাফ মডেল থানা পুলিশের এসআই আমির হোছন (২৯), কনস্টেবল আব্দু শুক্কুর (২১), মোহাম্মদ সিকান্দর আলী (২৪) ও মেহেদী হাসান (২১) আহত হয়েছেন।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার ভোরে উপজেলার সাবরাং উপকূলীয় খুরের মুখে মাদক কারবারীদের মধ্যে গোলাগুলি হয়। খবর পেয়ে টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাসের নেতৃত্বে পুলিশের বিশেষ টিম ঘটনাস্থলে গেলে মাদক চোরাকারবারীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। এক পর্যায়ে মাদক চোরাকারবারীরা পালিয়ে যায়।

ঘটনাস্থলে অনুসন্ধান চালিয়ে সেখান থেকে দুইজনের গুলিবিদ্ধ লাশ, তিনটি দেশীয় অস্ত্র, ২০ রাউন্ড বুলেট ও ২০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করে পুলিষ। পরে স্থানীয়রা লাশ দুটি শনাক্ত করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ইংল্যান্ড

টেকনাফে বন্দুকযুদ্ধে নিহত ২

আপডেট সময় ১০:২৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ২ নভেম্বর ২০১৮