ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

২১০০ সাল পর্যন্ত উন্নয়নের পরিকল্পনা নিয়েছি: শেখ হাসিনা

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী ২১০০ সাল পর্যন্ত উন্নয়নের পরিকল্পনা নিয়েছি। এশিয়ার মধ্যে বাংলাদেশ হবে উন্নয়নশীল ও সমৃদ্ধিশালী দেশ। দেশ হবে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত।

শনিবার বিকালে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে এক বিশাল জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

আওয়ামী লীগকে নৌকায় ভোট দিয়ে পুনরায় ক্ষমতায় আনার আহ্বান জানিয়ে বলেন, জাতির পিতার স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ে তুলতে আপনাদের সহযোগিতা চাই। নৌকা মার্কায় ভোট চাই। যারা আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেবেন তারা হাত তুলে ওয়াদা করেন।

এরপর প্রধানমন্ত্রী জনসভায় উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমি সবার সহযোগিতা চাই। সবাই সুন্দরভাবে বাঁচবেন। উন্নত জীবন পাবেন, সেটা আমরা চাই। তিনি বলেন, ময়মনসিংহ নতুন বিভাগ, এ বিভাগের উন্নয়নে সবার সহযোগিতা চাই।

প্রধানমন্ত্রী জনসভায় আগতদের ধন্যবাদ জানিয়ে বক্তব্যের শেষ অংশে বলেন, ‘বিদায়ের আগে এতটুকু বলে যেতে চাই, রিক্ত আমি, নিঃস্ব আমি দেবার কিছু নেই, আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

২১০০ সাল পর্যন্ত উন্নয়নের পরিকল্পনা নিয়েছি: শেখ হাসিনা

আপডেট সময় ০৬:৩২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২ নভেম্বর ২০১৮