ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

ঐক্যফ্রন্ট, যুক্তফ্রন্ট না ‘সার্বিক ঐক্য’?

অাকাশ জাতীয় ডেস্ক: 

আসন্ন জাতীয় রাজনীতি নিয়ে নানামুখী রাজনৈতিক মেরুকরণ হচ্ছে। ড. কামাল হোসেনের নেতৃত্ব গঠিত হয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। বি চৌধুরীর নেতৃত্বে চলছে যুক্তফ্রন্ট। এবার নতুন আলোচনায় ‘সার্বিক ঐক্য’।

রাজনীতির মাঠে এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি নিজে কোন জোটে যাবেন তা এখনো নিশ্চিত করেননি। এজন্য তিনি ৩ নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন।

তবে কাদের সিদ্দিকী কোনো একটি জোটে যোগ না দিয়ে দুই জোটকে একত্রিকরণের চেষ্টা করছেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। তিনি ঐক্যফ্রন্টের সঙ্গে যুক্তফ্রন্টের সমঝোতার চেষ্টা করছেন।

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী ড. কামাল হোসেনের ঐক্যফ্রন্ট আর বি চৌধুরীর যুক্তফ্রন্টের সঙ্গে আলোচনা করেছেন। এ দুই নেতাসহ সবাইকে নিয়ে ‘সার্বিক ঐক্য’ চাইছেন তিনি।

কাদের সিদ্দিকীর রাজনৈতিক দলের একাধিক নেতা গণমাধ্যমকে জানিয়েছেন, কৃষক শ্রমিক জনতা লীগ কোন জোটে যোগ দেবেন, সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে।

তবে বুধবার কাদের সিদ্দিকীর মোহাম্মদপুরের বাসায় তার সঙ্গে ড. কামাল হোসেন বৈঠক করেছেন। বৈঠক শেষে কামাল হোসেন গণমাধ্যমকে বলেছিলেন, বহু আগে থেকেই আমাদের প্রতি কাদের সিদ্দিকীর সমর্থন আছে। কৃষক শ্রমিক জনতা লীগ আমাদের সঙ্গে থাকবে কি না, তা ৩ নভেম্বর জানা যাবে।

এদিকে কাদের সিদ্দিকী বৃহস্পতিবার টাঙ্গাইলে নিজের নির্বাচনী এলাকায় গেছেন। দলীয় নেতাকর্মীদের সঙ্গে এ বিষয়ে আলোচনার জন্যই তিনি টাঙ্গাইলে গেছেন বলে ধারণা করা হচ্ছে।

তবে সর্বশেষ বৃহস্পতিবার কাদের সিদ্দিকী গণমাধ্যমকে বলেন, বর্তমানে আমার চাওয়া একটি বিশ্বাসযোগ্য, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। ওই নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আবারও ক্ষমতায় আসেন আমার আপত্তি নেই। তাই সবাইকে নিয়ে ঐক্য চাই। সার্বিক ঐক্যের এই চেষ্টা আমি চালিয়ে যাব। আমার অবস্থান জানাব ৩ নভেম্বর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

ঐক্যফ্রন্ট, যুক্তফ্রন্ট না ‘সার্বিক ঐক্য’?

আপডেট সময় ০৯:৪৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮