ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

সংলাপে অংশ নিতে ঐক্যফ্রন্টের তালিকায় আরও পাঁচজন

অাকাশ জাতীয় ডেস্ক:

সংলাপের জন্য জাতীয় ঐক্যফ্রন্টের তালিকায় নতুনভাবে যুক্ত হলেন আরও পাঁচ নেতা।

তারা হলেন -বিএনপির ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, গণফোরামের মোকাব্বির খান, অ্যাডভোকেট জগদুল হায়দার আফ্রিক এবং আ ও ম শফিক উল্লাহ।

সব দলের অংশগ্রহণে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে আজ বহুল প্রত্যাশিত ও কাঙ্ক্ষিত সংলাপ।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় গণভবনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ক্ষমতাসীন ১৪-দলীয় জোটের নেতাদের সঙ্গে সংলাপে বসবেন তারা।

রাজধানীর মতিঝিলে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের চেম্বার থেকে বিকাল ৫টার দিকে গণভবনের উদ্দেশে রওনা হবেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা।

ড. কামালের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা সন্ধ্যা ৭টার আগেই গণভবনে পৌঁছাবেন বলে জানিয়েছে দলীয় সূত্র।

গণফোরাম নেতা রফিকুল ইসলাম পথিক সাংবাদিকদের বলেন, আমি যতদূর জানি সবাই মতিঝিলে ড. কামাল হোসেন স্যারের চেম্বারে এক হয়ে সেখান থেকে গণভবনের উদ্দেশে রওনা করবেন।

অন্য নেতাদের মধ্যে জেএসডির আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সুলতান মোহাম্মদ মনসুরসহ সবাই বিকাল ৪টার মধ্যে ড. কামালের চেম্বারে উপস্থিত হওয়ার কথা রয়েছে।

সংলাপে আওয়ামী লীগের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঐক্যফ্রন্টের পক্ষে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন নেতৃত্ব দেবেন।

বুধবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২২ সদস্যের নাম ঘোষণা করা হয়।

গণমাধ্যমে পাঠানো তালিকা অনুযায়ী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে সংলাপে থাকবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, মো. আবদুর রাজ্জাক, কাজী জাফর উল্যাহ, রমেশ চন্দ্র সেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, দীপু মনি, আবদুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, আইনবিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম, আইনমন্ত্রী আনিসুল হক।

এছাড়া ১৪ দলের শরিক দলের নেতাদের মধ্যে থাকবেন ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, জাসদের একাংশের হাসানুল হক ইনু ও অপর অংশের মঈনুদ্দিন খান বাদল এবং সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া।

এর আগে ঐক্যফ্রন্টের ১৬ সদস্যের তালিকা সরকারের কাছে হস্তান্তর করা হয়।

ঐক্যফ্রন্টের পক্ষ থেকে কামাল হোসেন ছাড়াও দলে থাকবেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার ও মির্জা আব্বাস; নাগরিক ঐক্য থেকে থাকবেন মাহমুদুর রহমান মান্না ও এসএম আকরাম; গণফোরাম থেকে মোস্তফা মহসিন মন্টু ও সুব্রত চৌধুরী; জেএসডি থেকে যাবেন আ স ম আব্দুর রব, আব্দুল মালেক রতন, তানিয়া রব; ঐক্য প্রক্রিয়া থেকে যাবেন সুলতান মোহাম্মদ মনসুর, আ ব ম মোস্তফা আমিন ও জাফরুল্লাহ চৌধুরী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

সংলাপে অংশ নিতে ঐক্যফ্রন্টের তালিকায় আরও পাঁচজন

আপডেট সময় ০৫:২০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮