ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ঈশ্বরদীতে বিদ্যুৎস্পর্শে স্কুলছাত্র নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

পাবনার ঈশ্বরদীতে বিদ্যুৎস্পর্শে জুবায়ের হোসেন (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুর বাজারসংলগ্ন বাগবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুবায়ের হোসেন বাগবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র এবং প্রবাসী জয়নাল হোসেনের ছোট ছেলে।

নিহতের পরিবারের বরাত দিয়ে দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বকুল সরদার জানান, বাড়িতে সকালেই পাশের ঘরে মা ও বোন রান্না করছিলেন। সবার অনুপস্থিতিতে ঘরের ভেতরই এ দুর্ঘটনা ঘটে। পরে বড় বোন ঘরে ঢুকে মেঝেতে জুবায়েরকে পড়ে থাকতে দেখে চিৎকার দেয়।

তার চিৎকারে বাড়ির লোকজন ঘরে এসে তাকে বৈদ্যুতিক তারে জড়িয়ে থাকতে দেখে। দ্রুত উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার ওসি আজিম উদ্দিন জানান, এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ দেয়নি। এ ব্যাপারে ঈশ্বরদী থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

এ জাতিকে কখনো বিভাজন করা সম্ভব নয় : রিজভী

ঈশ্বরদীতে বিদ্যুৎস্পর্শে স্কুলছাত্র নিহত

আপডেট সময় ০৪:৩২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮