ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

রিজভীর নেতৃত্বে নয়াপল্টনে গণঅনশন

অাকাশ জাতীয় ডেস্ক:

নয়াপল্টনে রিজভীর নেতৃত্বে গণঅনশন করছেন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের কর্মচারী ও কর্মকর্তারা। অফিসে কার্যালয়ের তৃতীয় তলায় এ কর্মসূচি পালন করছেন তারা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ অনশন পালন করছেন তারা।

সেখানে রুহুল কবির রিজভী ছাড়াও নারায়ণগঞ্জের আড়াইহাজারের বিএনপি নেতা মাহমুদুর রহমান সুমনসহ কার্যালয়ের কর্মচারী-কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

এদিকে ঢাকা মহানগর নাট্যমঞ্চ প্রাঙ্গণে অনশনে বসেছেন বিএনপির নেতাকর্মীরা। দুই মামলায় খালেদা জিয়ার সাজা বাতিল ও তার মুক্তির দাবিতে বিএনপি নেতাকর্মীদের এ অনশন।

বিএনপি নেতারা জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ প্রতীকী অনশন চলবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান, জয়নুল আবদিন ফারুক, আতাউর রহমান ঢালী, কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ অঙ্গসংগঠনের নেতারা এ কর্মসূচিতে অংশ নিয়েছেন।

নাট্যমঞ্চ প্রাঙ্গণে মাদুর বিছিয়ে অনশনে বসা নেতাকর্মীদের হাতে দেখা যাচ্ছে খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের রায় বাতিলের দাবিসংবলিত প্ল্যাকার্ড।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

রিজভীর নেতৃত্বে নয়াপল্টনে গণঅনশন

আপডেট সময় ০৪:২০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮