ঢাকা ০৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু:অর্থনীতির ঝুঁকি বাড়ার সতর্কতা আইএমএফের বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে : পর্যটনমন্ত্রী বিএনপি ধর্ম-বর্ণের বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ, ইন্টেরিম ও বিএনপি সরকারের আচরণ একই: এবি পার্টি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি

গ্যাস সিলিন্ডার দুর্ঘটনা এড়াতে যা করণীয়

আকাশ নিউজ ডেস্ক:

এমনটা না হওয়াই ভালো। কিন্তু যা ঘটার তা তো ঘটতেই পারে। ফলে আগাম সতর্কতা এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়াটাই জরুরি। রান্না করার সময় আচমকা মনে হল- গ্যাস লিক করছে। সিলিন্ডার সরবরাহকারীকে ফোন করার আগে-পরে মেনে চলতে পারেন এই ৭টি পদ্ধতি।

আতঙ্কহীনতা :

ঘটনার আকস্মিকতায় খেই হারিয়ে ফেলার মূল কারণ এই আতঙ্ক। গ্যাস লিক করছে তা নাকে অনুভব করার পরই নিজেকে শক্ত করতে হবে। প্রথমেই ভয়ের কাছে নিতস্বীকার করলে কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া যায় না। বাড়ির অন্যান্য বাসিন্দাদের গ্যাস লিকের কথা জানিয়ে দিতে হবে।

জ্বলন্ত শিখা ও বৈদ্যুতিন সরঞ্জাম :

জ্বলছে এমন যে কোনো কিছু তৎক্ষণাৎ নিভিয়ে দিতে হবে। সে যতই ছোট হোক না কেন। দেশলাই তো জ্বালানোই যাবে না। এ ছাড়া যে কোনো বৈদ্যুতিক সরঞ্জামও বন্ধ করে দিতে হবে।

সিলিন্ডারে যা করতে হবে :

সিলিন্ডারের সুইচ অফ করতে হবে। এর পর ধীরে ধীরে রেগুলেটরটি খুলে ফেলতে হবে। সিলিন্ডারের মুখে সেফটি ক্যাপ লাগিয়ে দিতে হবে। তবে খুব সাবধানে।

দরজা-জানালা :

ঘরের দরজা-জানালা সব খুলে দিতে হবে, যাতে বেরিয়ে যাওয়া গ্যাস বাইরে চলে যেতে পারে। তবে হ্যা, এর জন্য সিলিং অথবা এক্সজর্ট ফ্যান মোটেই চালানো যাবে না। যদি মনে হয় নাক-মুখে গ্যাস ঢুকেছে, তা হলে ঘরের বাইরে উন্মুক্ত জায়গায় গিয়ে দাঁড়াতে হবে।

পোশাক-পরিচ্ছদ :

যদি মনে হয় পরনের পোশাকে গ্যাস ধরেছে, তা হলে সেগুলি বদলে নিতে হবে। ওই পোশাক ১০-১৫ মিনিট ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।

চোখে গ্যাস লাগলে :

চোখ যদি গ্যাস আক্রান্ত হয় জল দিয়ে ধুয়ে ফেলতে হবে ১০-১৫ মিনিট ধরে। চোখে কন্ট্যাক্ট লেন্স থাকলে, তা খুলে ফেলতে হবে। প্রয়োজনে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

সিলিন্ডারে আগুন :

সিলিন্ডারে আগুনের শিখা ধরতে শুরু করেছে? মোটা কোনো কাপড় জলে ভিজিয়ে ভালো করে নিংড়ে নিয়ে সিলিন্ডারটিকে জড়িয়ে ফেলতে হবে। বাইরের বাতাস স্পর্শ না করতে পারলে আগুন আপনা হতেই নিভে যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

গ্যাস সিলিন্ডার দুর্ঘটনা এড়াতে যা করণীয়

আপডেট সময় ১২:৫৭:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮