ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘না’ ভোট দেওয়া মানেই স্বৈরাচারের পক্ষে দাঁড়ানো: শারমীন মুরশিদ

আকাশ জাতীয় ডেস্ক :

অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, গণভোটে ‘না’ ভোট দেওয়ার সুযোগ নেই। ‘না’ দেওয়া মানেই চব্বিশের বিরুদ্ধে দাঁড়ানো। ‘না’ দেওয়া মানেই স্বৈরাচারের পক্ষে দাঁড়ানো। সেটা করা যাবে না। যদি আমি পরিবর্তন চাই, ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ১২টায় ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

‘না’ ভোট দেওয়ার সুযোগ কেন রাখা হয়েছে? এমন এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, যদি কেউ ‘না’ ভোট দিতেই চায়, দিতে পারে। দেশের আপামর জনগণ, যারা কষ্টের মধ্য দিয়ে গত ১৬ বছর পার করেছে, গুম হয়েছে, যারা এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছে, রাস্তায় বাচ্চাদের হারিয়েছে সেই জনগোষ্ঠী এ দেশে পরিবর্তন চায়।

তিনি বলেন, যদি আমি গণতন্ত্রের পথে ফিরে যেতে চাই, তাহলে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। ১৪০০ ছেলে-মেয়ে ও জনগণের ত্যাগ আর ৩০ হাজার মানুষের স্বাভাবিক জীবন হরণ করে ‘না’ ভোটের মাধ্যমে পুরোনো ব্যবস্থায় ফেরত যাওয়া যাবে না। ‘না’ দেওয়া মানে স্বৈরাচারের পক্ষে দাঁড়ানো।

উপদেষ্টা বলেন, ‘না’ ভোট দেওয়া মানে আগে যে স্বৈরাচারী সংস্কৃতি ছিল, সেটার দরজা খুলে দেওয়া; কেউ যদি ‘না’ দিতেই চায় তাকে দিতে দেওয়ার সুযোগটা দিতে হবে। আর মানুষের মতামতটা নিতেই হবে।

জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- বিজিবি, পুলিশ, র্যাব, আনসার বাহিনীর পদস্থ কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দল, এনজিও, ধর্মীয় সংগঠনের নেতারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘না’ ভোট দেওয়া মানেই স্বৈরাচারের পক্ষে দাঁড়ানো: শারমীন মুরশিদ

আপডেট সময় ০৫:৫৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬