ঢাকা ০২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : পররাষ্ট্র উপদেষ্টা

আকাশ জাতীয় ডেস্ক :

অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, আমাদের সমাজের একটি অংশ চায় না নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছ হোক। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

মঙ্গলবার পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সংক্রান্ত বিভিন্ন বিষয় আলোচনা করা হয়।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সব বিষয়ে সবাই একমত নাও হতে পারে, তবে রাষ্ট্রের প্রয়োজনীয় পরিবর্তনের লক্ষ্যে মানুষ গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষেই থাকবে।

তিনি আরও বলেন, নির্বাচনের স্বচ্ছতা, গ্রহণযোগ্যতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যক বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন।

তৌহিদ হোসেন বলেন, পরিবর্তনের স্বার্থে সরকারের পক্ষ থেকে গণভোটের প্রচারণা চালানো হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন চায়।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিরপেক্ষতা প্রসঙ্গে তিনি বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তাদের কাজের মাধ্যমে নিরপেক্ষতা প্রমাণ করতে হবে। ব্যক্তিগতভাবে কারও রাজনৈতিক মত থাকতে পারে, তবে কর্মক্ষেত্রে তা প্রকাশ করা গ্রহণযোগ্য নয়।

সভায় নির্বাচনকে সামনে রেখে সার্বিক প্রশাসনিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, নিরাপত্তা পরিকল্পনা, আন্তঃদফতর সমন্বয় এবং ভোটার উপস্থিতি বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পররাষ্ট্র উপদেষ্টা তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গণতন্ত্র রক্ষায় তরুণরা অগ্রণী ভূমিকা রাখতে হবে। আগামী নির্বাচনে কী হবে তা অনেকটাই তরুণদের হাতে নির্ধারিত হবে। তাই ভোটাধিকার প্রয়োগে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।

জেলা প্রশাসক শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পুলিশ সুপার মো. আবু ইউসুফসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে নজরদারিতে ৬০০ কোটির স্যাটেলাইট প্রকল্প হাতে নিচ্ছে সরকার

নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৫:৫০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬