ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

চোখের নিচে কালো দাগ

আকাশ নিউজ ডেস্ক : 

অতিরিক্ত ক্লান্তি, রাত জাগা, অবসাদ এবং অত্যধিক ঘুম চোখের নিচে কালি বা ডার্ক সার্কেল সৃষ্টি করে। এতে ত্বক ফ্যাকাশে এবং নিস্তেজ দেখায়, চোখের নিচে ফোলা ভাব তৈরি করে, যা চোখের নিচে গাঢ় ছায়া ফেলে। বার্ধক্যে ডার্ক সার্কেল হওয়া স্বাভাবিক। সময়ের সঙ্গে পাতলা হয়ে যায় মানুষের ত্বক, হারায় কোলাজেন ও চর্বি। কোলাজেন ও চর্বি ত্বকের স্থিতিস্থাপকতা রক্ষার জন্য দায়ী। এর প্রতিক্রিয়ায় রক্তনালিগুলো দৃশ্যমান হয় এবং চোখের নিচের অংশটি কালো দেখায়। পানিশূন্যতা বা পর্যাপ্ত পানি পান না করাও এ জন্য দায়ী। ডিহাইড্রেশন হলে চোখ অক্ষিকোটরে বসে যায় এবং কালো দেখায়।

সমস্যার সমাধান : জীবনযাপনে সামান্য কিছু পরিবর্তন চোখের নিচের কালো দাগ কমাতে সাহায্য করবে। যেমন- স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাদ্যাভ্যাস, পর্যাপ্ত পানি পান, যথেষ্ট ঘুম, ফিটনেস বজায় রাখা এবং শরীরচর্চা। স্ক্রিন টাইম (যেমন মুঠোফোনের অতিরিক্ত ব্যবহার) সীমিত করুন। ঘুমাতে যাওয়ার আগে চোখের প্রসাধনী ভালো করে ওঠাবেন। ভিটামিন ই ক্যাপসুল, তেল বা ক্রিম ব্যবহার করা যায়।

টমেটো : ত্বক নরম এবং চোখের কালিভাব কমিয়ে আনতে প্রতিদিন চোখের নিচে টমেটো রস লাগান। ১০ মিনিট রেখে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন।

আমন্ড তেল : প্রতিদিন রাতে ঘুমানোর আগে সামান্য আমন্ড তেল আঙুলে নিয়ে চোখের নিচে লাগিয়ে রাখুন। নিয়মিত ব্যবহারে উপকার পাবেন। দাগ হাল্কা হয়ে যাবে।

দুধ : দুধ ত্বককে ঠান্ডা রাখার পাশাপাশি চোখের নিচের কালিভাব দূর করে। কাঁচা ঠান্ডা দুধে তুলা ডুবিয়ে চোখের ওপর রাখুন। কিছুক্ষণ বাদে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

কমলালেবুর রস : কমলালেবুতে ব্লিচিং প্রপার্টি থাকায় চোখের নিচের কালো দাগ কমাতে সাহায্য করে। সামান্য কমলালেবুর রসে কয়েক ফোঁটা গ্লিসারিন মিশিয়ে লাগালে চোখের কালিভাব কমাতে সাহায্য করবে।

শসা : প্রতিদিন মোটা মোটা করে শসা স্লাইস করে টুকরোগুলো ৩০ মিনিট ফ্রিজে রাখুন। এবার ১০ মিনিট চোখের নিচে লাগিয়ে পানি দিয়ে ধুয়ে ফেলুন। উপকার পাবেন।

টি-ব্যাগ : চা বানানো শেষে টি-ব্যাগ না ফেলে ফ্রিজে রেখে দিন। এবার চোখের নিচে দিয়ে রাখুন। কদিনেই পার্থক্য টের পাবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

চোখের নিচে কালো দাগ

আপডেট সময় ১০:১৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬