ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কেন সৌদি ফিরেছেন রাজা সালমানের স্বেচ্ছায় নির্বাসিত ভাই?

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

সাংবাদিক জামাল খাশোগিকে নিয়ে যখন সৌদির রাজপরিবারে তোলপাড় চলছে ঠিক সেই মুহূর্তে সৌদি রাজা সালমান বিন আবদুল আজিজের বেঁচে থাকা একমাত্র আপন ভাই প্রিন্স আহমাদ বিন আবদুল আজিজ সৌদিতে ফিরেছেন। তিনি দীর্ঘদিন থেকে ব্রিটেনে স্বেচ্ছায় নির্বাসিত ছিলেন। খবর আলজাজিরা

সৌদির একটি সূত্রের বরাত দিয়ে আলজাজিরা জানায় মঙ্গলবার আহমাদ বিন আবদুল আজিজ লন্ডন থেকে সৌদিতে ফিরেছেন। দেশটিতে যখন যুবরাজ সালমান বিতর্কিত তখন সৌদি রাজার নির্বাসিত ভাই দেশে আসাটা নিয়ে গুঞ্জন তৈরি হয়েছে। তবে কী শর্তে তিনি দেশে ফিরেছেন, তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে, তার নিরাপত্তার ব্যাপারে নিশ্চয়তা পেয়েই তিনি ফিরেছেন।

আলজাজিরায় তিনটি সূত্রের বরাত দিয়ে জানায়, সোমবার অথবা মঙ্গলবার দুপুরে ১টা ৩০ মিনিটের সময় তিনি সৌদির রাজধানীতে পৌঁছেন। পরে তাকে যুবরাজ সালমান বিমানবন্দরে স্বাগত জানান।কয়েকটি সূত্রের বরাত দিয়ে লন্ডনভিত্তিক মিডলইস্ট আই বলেছে, প্রিন্স আহমাদের ফেরার উদ্দেশ্য হচ্ছে তিনি রাজতান্ত্রিক সৌদি আরবের নেতৃত্বে ঝাঁকুনি দিতে চান।

রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে বলছেন, তার প্রত্যাবর্তন গুরুত্বপূর্ণ কারণ। অনেকে মনে করেন, প্রিন্স আহমাদ বর্তমান যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের জায়গা নিতে পারেন। যুবরাজ বিন সালমান জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় চাপের মুখে রয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কেন সৌদি ফিরেছেন রাজা সালমানের স্বেচ্ছায় নির্বাসিত ভাই?

আপডেট সময় ১০:২৯:৪১ অপরাহ্ন, বুধবার, ৩১ অক্টোবর ২০১৮