ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জামিনে মুক্ত রানাতুঙ্গা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক এবং দেশটির পেট্রোলিয়াম মন্ত্রী অর্জুনা রানাতুঙ্গা জামিনে মুক্তি পেয়েছেন। রাজনৈতিক সঙ্কট চলাকালে রোববার বিক্ষোভের সময় তার দেহরক্ষীর গুলিতে একজন নিহত ও দু’জন আহত হয়েছেন। এ ঘটনায় সোমবার বিকেলে গ্রেফতার করা হয় রানাতুঙ্গাকে।

রানাতুঙ্গা জানিয়েছেন, সিলন পেট্রোলিয়াম কর্পোরেশনের (সিপিসি) অফিসে বিরোধী দলের লোকজন তার ওপর হামলা হয়। তার প্রাণ বাঁচাতেই নিরাপত্তারক্ষী গুলি চালান। তিনি বলেন, ‘তারা আমাকে হত্যা করার জন্য এসেছিল। বিশ্বাস না হলে সিসিটিভি ফুটেজ দেখতে পারেন।’

রোববারের ওই ঘটনার পর শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক রানাতুঙ্গা বলেছিলেন, ‘প্রথমবার নিজের জীবন নিয়ে এতো শঙ্কায় ছিলাম। আমি শুধু আমার সন্তান ও পরিবারের কথা ভাবছিলাম।’

উল্লেখ্য, শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিঙ্গের অত্যন্ত ঘনিষ্টজন হিসাবে পরিচিত রানাতুঙ্গা পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। ২৬ অক্টোবর প্রধানমন্ত্রী বিক্রমসিঙ্গেকে দায়িত্ব থেকে সরিয়ে দেন রাষ্ট্রপতি সিরিসেনা। শুরু হয় রাজনৈতিক সঙ্কট। সাবেক রাষ্ট্রপতি মাহিন্দা রাজাপাকসেকে প্রধানমন্ত্রী পদে বসিয়ে আঘামী ১৬ নভেম্বর পর্যন্ত পার্লামেন্ট অচল রাখার কথা ঘোষণা করেন সিরিসেনা। এরপর থেকেই বিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জামিনে মুক্ত রানাতুঙ্গা

আপডেট সময় ০২:১৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮