ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

বেনাপোলে শিশুসহ ১৪ নারী-পুরুষ আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

বেনাপোল পোর্ট থানার আমড়াখালী এলাকা থেকে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুইশিশুসহ ১৪ নারী-পুরুষকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার সকালে বিজিবি সদস্যরা তাদের আটক করতে পারলেও কোনো পাচারকারীকে আটক করতে পারেনি।

৪৯ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক বলেন, ভারত থেকে বেশ কিছু নারী-পুরুষ অবৈধভাবে ভারত-বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে বেনাপোল চেকপোস্ট থেকে বরিশালগামী বিআরটিসির একটি পরিবহনে করে বরিশাল যাচ্ছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা ওই পরিবহনটি আমড়াখালি এলাকায় আটক করে।

পরে বাসে তল্লাশি চালিয়ে ৯ জন পুরুষ, ৩ নারী ও ২ শিশুকে আটক করা হয়। তাদের প্রত্যেকের বাড়ি বরিশাল জেলার বিভিন্ন এলাকায়।

আটক নারী শিশুদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে বেনাপোল পোর্ট থানায়।

Tag :
আপলোডকারীর তথ্য

এ জাতিকে কখনো বিভাজন করা সম্ভব নয় : রিজভী

বেনাপোলে শিশুসহ ১৪ নারী-পুরুষ আটক

আপডেট সময় ১২:৫৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮