অাকাশ জাতীয় ডেস্ক:
শ্রমিক ফেডারেশনের ডাকে টানা দুদিনের ধর্মঘটের ফলে আশুগঞ্জ আন্তর্জাতিক নৌবন্দরে দ্বিতীয় দিনের মতো সব ধরনের পণ্য খালাস বন্ধ রয়েছে।
ধর্মঘটে বিপাকে পড়েছেন আশুগঞ্জ বন্দরের ব্যবসায়ীরা। বন্দরের ব্যবসায়ীরা দ্রুত সরকারকে এ ব্যাপারে জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।
আশুগঞ্জ আন্তর্জাতিক নৌবন্দরে সরেজমিন গিয়ে দেখা গেছে, টানা দুদিনের ধর্মঘটের ফলে বন্দর থেকে সার, সিমেন্ট, ধান ও চালসহ কোনো পণ্য লোড-আনলোড হচ্ছে না। এতে কয়েক হাজার শ্রমিক বেকার হয়ে অলস সময় কাটাচ্ছেন।
এদিকে এ ধর্মঘটের কারণে যাত্রীরা বাড়ি থেকে বের হয়ে গন্তব্যস্থলে পৌঁছাতে চরম ভোগান্তিতে পড়েছেন।
আশুগঞ্জ থেকে ঢাকাগামী শামীম নামে এক যাত্রী যুগান্তরকে বলেন, সকাল ৭টা থেকে ঢাকা যাওয়ার জন্য আশুগঞ্জ গোলচত্বরে বাস কাউন্টারে এসে বসে আছি; কিন্তু কোনো বাস পাচ্ছি না। এতে শত শত যাত্রী চরম দুভোর্গের শিকার হচ্ছেন। আমি দ্রুত এর প্রতিকার চাই।
ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্যাংকলরি-ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ইদন মিয়া মিন্টু বলেন, আট দফা দাবি আদায়ের লক্ষ্যে আমাদের ন্যায্য আন্দোলন অব্যাহত থাকবে।
আকাশ নিউজ ডেস্ক 



















