ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

টাইগারদের পারফরম্যান্সে মুগ্ধ স্টিভ রোডস

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ইমরুল-সৌম্যে হোয়াইটওয়াশ জিম্বাবুয়ে। শুক্রবার ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে জোড়া সেঞ্চুরি তুলে নিয়ে বাংলাদেশকে ৭ উইকেটের জয় উপহার দেন তারা। এ নিয়ে টানা তিনবার এবং সবমিলিয়ে চারবার জিম্বাবুয়েকে ধবলধোলাই করল টাইগাররা।

বাংলাদেশ দলের এমন পারফরম্যান্সে মুগ্ধ জাতীয় দলের কোচ স্টিভ রোডস। ওয়ানডে মিশন শেষে শনিবার চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরে জাতীয় দলের এই কোচ বলেন, ‘ছেলেরা অসাধারণ খেলেছে। আমরা ওয়ানডে ফরম্যাটের জন্য ভালো একটি কম্বিনেশন খুঁজছিলাম। এই সিরিজ দিয়ে সেটা পাওয়া গেল।’

সাম্প্রতিক সময়ে পরাজয়ের বৃত্তে আটকে থাকা জিম্বাবুয়ে বাংলাদেশ সফরে এসে জয়ে ফেরার প্রত্যয় ব্যক্ত করেছিল। কিন্তু তাদের সেই আশা হতাশায় পরিণত হয়েছে। ওয়ানডে সিরিজে টাইগারদের কাছে পাত্তাই পায়নি জিম্বাবুয়ে।

ওয়ানডে সিরিজ শেষে এখন দুই ম্যাচের টেস্ট সিরিজ। আগামী ৩ নভেম্বর থেকে সিলেটে প্রথম টেস্ট শুরু হবে। টেস্ট সিরিজ জয়ের আশায় বাংলাদেশ দল এখন সিলেটে।

টেস্ট সিরিজেও বাংলাদেশের জয়ের ব্যাপারে আশাবাদী কোচ রোডস তিনি বলেন, ‘ওয়ানডে সিরিজে আমরা যেভাবে খেলেছি এর ধারাবাহিকতা ধরে রাখতে পারলে টেস্টেও জয় পাওয়া সম্ভব।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টাইগারদের পারফরম্যান্সে মুগ্ধ স্টিভ রোডস

আপডেট সময় ১১:৪৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৭ অক্টোবর ২০১৮