ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

টেস্ট জয়ের আশায় সিলেটে টাইগাররা

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ইমরুল-সৌম্যে হোয়াইটওয়াশ জিম্বাবুয়ে। শুক্রবার ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে জোড়া সেঞ্চুরি তুলে নিয়ে বাংলাদেশকে ৭ উইকেটের জয় উপহার দেন তারা। এ নিয়ে টানা তিনবার এবং সবমিলিয়ে চারবার জিম্বাবুয়েকে ধবলধোলাই করল টাইগাররা।

সাম্প্রতিক সময়ে পরাজয়ের বৃত্তে আটকে থাকা জিম্বাবুয়ে বাংলাদেশ সফরে এসে জয়ে ফেরার প্রত্যয় ব্যক্ত করেছিল। কিন্তু তাদের সেই আশা হতাশায় পরিণত হয়েছে। ওয়ানডে সিরিজে টাইগারদের কাছে পাত্তাই পায়নি জিম্বাবুয়ে।

ওয়ানডে সিরিজ শেষে এখন দুই ম্যাচের টেস্ট সিরিজ। আগামী ৩ নভেম্বর থেকে সিলেটে প্রথম টেস্ট শুরু হবে। টেস্ট সিরিজ জয়ের আশায় বাংলাদেশ দল এখন সিলেটে।

শনিবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে চট্টগ্রাম থেকে রওনা হয়ে বেলা ১১টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় দল। একই বিমানে সেখান থেকে দুপুর ১২টা ১৫ মিনিটে উড়াল দিয়ে দুপুর ১টায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে টাইগাররা। এদিন সিলেট যান বাংলাদেশ দলের ছয় ক্রিকেটার।

টেস্ট সিরিজের আগে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। প্রস্তুতি ম্যাচ শেষে ১ নভেম্বর সিলেট যাবেন নাজমুল হোসেন শান্ত ও আরিফুল হকরা। প্রস্তুতি ম্যাচে খেলার জন্য জিম্বাবুয়ে দল থেকে গেছে চট্টগ্রামেই।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামীকাল তারা বিসিবি একাদশের বিপক্ষে তিনদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নামবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টেস্ট জয়ের আশায় সিলেটে টাইগাররা

আপডেট সময় ১১:৪৭:০৪ অপরাহ্ন, শনিবার, ২৭ অক্টোবর ২০১৮