ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার আগুন নিয়ে খেলবেন না: হিজবুল্লাহকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী জাতীয় নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করলেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক মধ্যপ্রাচ্যে শান্তির জন্য রাশিয়া সাধ্যের মধ্যে সবকিছু করবে: পুতিন ফ্যামিলি কার্ড প্রকল্প ভুল সংশোধনীর মাধ্যমে জোরদার হবে: অর্থমন্ত্রী হাতুড়ি দিয়ে পিটিয়ে জামায়াত কর্মীকে হত্যা সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা আমেরিকা অপমানিত, ইরান যুদ্ধ থেকে বের হওয়াই এখন বড় চ্যালেঞ্জ: জার্মানি ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চায় না শিক্ষার্থীরা : হুইপ বকুল

ধোনিকে এবার অবসর নিয়ে ভাবা উচিত

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে ভারত। এরপর খেলবে টি-টোয়েন্টি সিরিজ। তারপর অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত। ক্যারিবীয় এবং অজিদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

ঘোষিত সেই দলে জায়গা হয়নি ভারতকে বিশ্বকাপ ট্রফি উপহার দেয়া মহেন্দ্র সিং ধোনির।

২০১৪ সালের অক্টোবরে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেয়া ধোনি খেলছেন সংক্ষিপ্ত ফর্মেটের ক্রিকেট। সাম্প্রতিক সময়ে রানখরায় থাকা ৩৭ বছর বয়সী ধোনির এই বাদ পড়াকে অনেকেই ক্যারিয়ারের শেষ দেখছেন।

সবশেষ ১০ ওয়ানডে ম্যাচে মাত্র ১৭৬ রান করেছেন ধোনি। ইদানীং তার হাতের গ্লাভস ফসকেও বল বেরিয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই ভারত একাদশে তার থাকা নিয়ে প্রশ্ন ছিল। অনেকেই তার পারফরম্যান্স নিয়ে সমালোচনা করছেন।

গত রোববার বিশাখাপত্তনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৫ বল খেলে ২০ রান করে ফেরেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ধোনি। তার আউটের পর ভারতের নরেন্দ্র মোদি সরকারের মন্ত্রী বাবুল সুপ্রিয় লেখেন, ‘যেভাবে ধোনি আজ আউট হয়েছেন, তা মেনে নেওয়া যায় না। ধোনির বড় ভক্ত হওয়া সত্ত্বেও আমার মাথায় একটা কথা ঘোরাফেরা করছে, অবসর নিয়ে ধোনির ভাবনাচিন্তা করা উচিত।’

বাবুলের এমন টুইটের পরে অনেকেই তার মতামতে সহমত পোষণ করেছেন। আবার অনেকেই ভিন্ন মত দিয়েছেন। ঘটনা হলো, ধোনি এখন ক্যারিয়ারের শেষপর্যায়ে উপনীত হয়েছেন। ফিনিশার হিসেবে খ্যাত ধোনির পারফরম্যান্স এখন নিম্নমুখী।

তবে ধোনির সমালোচকদের ধুয়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাকেব অধিনায়ক এবিডি ভিলিয়ার্স। তিনি বলেন, ভারতীয় দলে ধোনির থাকা নিয়ে প্রশ্ন তোলা হাস্যকর। যারা প্রশ্ন তোলেন, তারা জোকার।

টেস্ট ক্রিকেট থেকেই আগেই বিদায় নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ২০১৪ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজ চলা অবস্থায় অধিনায়ক ধোনি হঠাৎ ঘোষণা দেন তিনি আর টেস্ট ক্রিকেট খেলবেন না।

লংগার ভার্সনের ক্রিকেট থেকে বিদায় নিলেও সীমিত ওভারের ফর্মেটে খেলে যাচ্ছেন ৩৭ বছর বয়সী ভারতীয় এই উইকেটকিপার ব্যাটসম্যান।

বুধবার বিশাখাপত্তনে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। প্রথমে ব্যাট করে কোহলির ক্যারিয়ারের ৩৭তম ওয়ানডে সেঞ্চুরিতে ভর করে ৬ উইকেটে ৩২১ রান সংগ্রহ করে ভারত। জবাবে নির্ধারিত ৫০ ওভারে ৩২১ রান সংগ্রহ করে ম্যাচ টাই করে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয় দলের হয়ে সর্বোচ্চ ১২৩ রান করেন শাই হোপ।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন

ধোনিকে এবার অবসর নিয়ে ভাবা উচিত

আপডেট সময় ০৬:৩৯:০৯ অপরাহ্ন, শনিবার, ২৭ অক্টোবর ২০১৮