ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ৫

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় প্রদেশ ওয়ারদাতে আত্মঘাতী হামলায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

শনিবার কাবুল থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থিত ময়দান শহরে পুলিশের একটি কম্পাউন্ডের বাইরে এ হামলার ঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, আত্মঘাতী এক হামলাকারী বিষ্ফোরকবোঝাই একটি গাড়ি উড়িয়ে দিলে হতাহতের এ ঘটনা ঘটে।

প্রাদেশিক পুলিশপ্রধানের মুখপাত্র হেকমত দুররানি জানান, নিহতদের মধ্যে দুই পুলিশ সদস্য ও তিনজন বেসামরিক লোকও আছেন।

ধসে পড়া দেয়াল ও ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের বের করার চেষ্টা চলছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

কাবুলের সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের যোগাযোগের গুরুত্বপূর্ণ পথের কারণে ওয়াদারকে কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ প্রদেশ হিসেবে বিবেচনা করা হয়। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠীই এ হামলার দায় স্বীকার করেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ৫

আপডেট সময় ০৬:৩৬:৩১ অপরাহ্ন, শনিবার, ২৭ অক্টোবর ২০১৮