ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এইচএসসির রেজিস্ট্রেশন কার্ডে ৩৮ হাজার ‘ছাত্র’কে দেখানো হলো ‘ছাত্রী চানখাঁরপুলে ৬ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ,দোষী অনেকে তালিকা থেকে বাদ সার্বভৌমত্ব রক্ষায় কোস্টগার্ডকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর ‘অনন্তকাল’ যুদ্ধ চালানোর মতো অস্ত্রের মজুত আমেরিকার আছে : ট্রাম্প তেহরান ও বৈরুতে হামলার দাবি ইসরায়েলের গলাকাটা অবস্থায় ইকোপার্কের জঙ্গলে হাঁটা শিশুটি মারা গেছে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রীর লাশ উদ্ধার মধ্যরাতে ঢাকা পলিটেকনিকে ছাত্রদল–ছাত্রশিবির সংঘর্ষ, আহত ১০ ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি: ট্রাম্প হামলা ও সংঘাতের ঘটনা বিশ্ব সভ্যতার জন্য ভয়াবহ বার্তা দিচ্ছে: মির্জা ফখরুল

আগুন কেড়ে নিল বৃদ্ধের প্রাণ

অাকাশ জাতীয় ডেস্ক: 

গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়ায় আগুনে দগ্ধ হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার নাম সবেদ আলী। আহত হয়েছেন শিশুসহ বেশ কয়েকজন। আগুনে পুড়ে গেছে অন্তত ২০টি কক্ষ।

বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে পেয়ারাবাগান কলোনিতে এই ঘটনা ঘটে।

নিহত সবেদ আলীর বয়স ৭০ বছর। তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার পাঁচগাছী এলাকার জাফর আলীর ছেলে। আহতদের নামপরিচয় জানা যায়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, ভোগড়া বাইপাসের পেয়ারাবাগান এলাকায় স্বপন নামের এক ব্যক্তি জমি ভাড়া নিয়ে কলোনি গড়ে তোলেন। বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে কলোনির একটি কক্ষে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের কক্ষে ছড়িয়ে পড়ে।

এ সময় আগুনে দগ্ধ হয়ে ঘরে থাকা সবেদ আলী নিহত হন। ঘর থেকে বের হতে গিয়ে আহত হন আট বছরের এক শিশু। খবর পেয়ে গাজীপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার মতো চেষ্টা চালানোর পর আগুন নেভায়।

আগুনে ছোট-বড় অন্তত ২০টি কক্ষ এবং কক্ষে থাকা মালামাল পুড়ে গেছে বলে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এইচএসসির রেজিস্ট্রেশন কার্ডে ৩৮ হাজার ‘ছাত্র’কে দেখানো হলো ‘ছাত্রী

আগুন কেড়ে নিল বৃদ্ধের প্রাণ

আপডেট সময় ১১:৪৩:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ অক্টোবর ২০১৮