ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়,দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি আর চলবেনা: মামুনুল হক মব নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে নির্বাচনে প্রভাব পড়বে: টিআইবি ইনসাফের বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লার পাশাপাশি হ্যাঁ-তে ভোট দিতে হবে: সাদিক কায়েম চট্টগ্রাম বন্দরে এবার ২৪ ঘণ্টা কর্মবিরতির ডাক এবার কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্নীতি-চাঁদাবাজ ও টেন্ডারবাজদের বিরুদ্ধে বলায় তাদের চান্দি গরম হয়ে গেছে: জামায়াত আমির প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি দেখতে চান না তারেক রহমান: দুলু প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় ও চুক্তি চলমান প্রক্রিয়ার অংশ: নিরাপত্তা উপদেষ্টা মঙ্গলবার পবিত্র শবে বরাত তরুণদের সঙ্গে জাইমা রহমানের ‘চায়ের আড্ডা’

ইয়েমেনে বিমান হামলায় ১৯ বেসামরিক নিহত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইয়েমেনে বিমান হামলায় ১৯ বেসামরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। বুধবার দেশটির হোদেইদাহ প্রদেশে সবজি প্যাকেটজাতকরণ কারখানায় এ হামলাটি হয়। খবর এনবিসিনিউজ।

হোদেইদাহ শহর থেকে ৭০ কিলোমিটার দক্ষিণে বায়াত আল ফাকিহ শহরের মেডিকেল কর্মী ও বাসিন্দারা জানান, বিমান থেকে ফেলা বোমাগুলো শহরের আল মাসৌদি এলাকায় একটি সবজি প্যাকেটজাতকরণ কারখানায় আঘাত হানে। হামলায় হতাহতরা সবাই ওই কারখানার কর্মী ছিলেন।

স্থানীয় স্বাস্থ্যমন্ত্রী তাহা মুতওয়াকিল জানান, আহতদের মধ্যে আটজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। এদিকে লাশগুলো এমন বিভৎস হয়েছে যে, সেগুলো পুরুষ না মহিলা তা চিহ্নিত করা খুব দুষ্কর হয়ে পড়েছে, বলেন স্বাস্থ্যমন্ত্রী।

সৌদি জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল মালকি জানান, বায়াত আল ফাকিহের ঘটনাটি তদন্ত করে দেখছেন তারা। এ ধরনের সব প্রতিবেদন আন্তর্জাতিকভাবে স্বীকৃত, স্বাধীন প্রক্রিয়ার মাধ্যমে পূর্ণ তদন্ত করে দেখা হবে।

হোদেইদাহ একটি বন্দর শহর। ইয়েমেনের সৌদিপন্থী সরকারি বাহিনী বিদ্রোহীদের হটিয়ে শহরটির দখল নিতে চেষ্টা করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়,দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি আর চলবেনা: মামুনুল হক

ইয়েমেনে বিমান হামলায় ১৯ বেসামরিক নিহত

আপডেট সময় ০৫:৫৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮