ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সরকার হটানোর ষড়যন্ত্র করছে বিএনপি নেতারা: সেতুমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার হটানোর ষড়যন্ত্র করছে বিএনপি নেতারা। শনিবার দুপুরে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে যুবলীগের শোক দিবসের আলোচনা সভায় এ অভিযোগ করেন তিনি।

যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, প্রস্তুত হয়ে যান, এরা আবার ক্ষমতায় এলে ২০০১ সালের চেয়েও ভয়ঙ্কর অবস্থা ফিরে আসবে। কিন্তু নির্বাচনে জিতে তারা ক্ষমতায় আসতে পারবে না, কারণ জামায়াত না থাকলে ভোটকেন্দ্রেও বিএনপির লোক থাকতো না।

তিনি বলেন, জনগণের রুদ্ররোষে এবার জন্মদিনে খালেদার কেক কাটার উৎসব পণ্ড হয়ে গেছে। বন্যার কারণ দেখিয়ে জনরোষের মুখে কেক না কাটলেও সুযোগ পেলে যে তিনি কেক কাটতেন তাতে কোনো সন্দেহ নেই। এছাড়া গর্ত থেকে বেরিয়ে অনেকে লাফালাফি করেছিলেন। কিন্তু এখন তারা বুঝে গেছেন, ক্ষমতায় যাওয়ার রঙিন খোয়াব কর্পুরের মত উবে গেছে। হাফিজ সাহেব, মামাবাড়ির আবদার করেন? সংসদকে অবৈধ রায় দিয়ে আরেকটা উপকার চান? কয়েকদিন পর আরেককাঠি এগিয়ে গিয়ে বলবেন- `সুয়োমোটো` রায় দিয়ে আপনাদের হারানো ময়ুর সিংহাসনে বসিয়ে দিতে।

বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, আন্দোলন করার মুরোদ নেই, আর বিদেশে বসে ষড়যন্ত্র করা হচ্ছে। সব জানি আমরা, কারা কারা যাচ্ছে, কী আলাপ হচ্ছে। লন্ডনের খবর, দুবাইয়ের খবর, ব্যাংককের খবর, কি শলা-পরামর্শ হচ্ছে, কোন কোন পথ খোঁজা হচ্ছে শেখ হাসিনার সরকার হটানোর, সব খবর আমাদের কাছে আছে। কারা ষড়যন্ত্রের কলকাঠি নাড়ছে, সব জানি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সরকার হটানোর ষড়যন্ত্র করছে বিএনপি নেতারা: সেতুমন্ত্রী

আপডেট সময় ০৩:০৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০১৭