ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’:মমতা ব্যানার্জি রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন হবে আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্রশিবিরকে তরুণ সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে: ডা. শফিকুর রহমান সন্তানেরা যুগ্মসচিব-বুয়েট শিক্ষক, তবুও একা ঘরে মরতে হলো বৃদ্ধ মাকে ‘ইরান সরকারের ভিত্তি নড়ে গেছে, এটি ভেঙে পড়তে বাধ্য’ খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭৭ বর্তমান সরকার সব মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাসী: মঈন খান জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নওগাঁয় বাঁশবোঝাই ট্রাক উল্টে নিহত ৬

অাকাশ জাতীয় ডেস্ক:

নওগাঁর মান্দা উপজেলার হাজি গোবিন্দপুর এলাকায় বাঁশবোঝাই একটি ট্রাক উল্টে পড়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন আহত হয়েছেন। শনিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন, মান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান।

তিনি বলেন, বাঁশবোঝাই একটি ট্রাক নয়জন শ্রমিক নিয়ে নওগাঁ থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে মান্দা উপজেলার হাজি গোবিন্দপুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ছয়জন মারা যায় এবং তিনজন আহত হয়। আহতদের মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’:মমতা ব্যানার্জি

নওগাঁয় বাঁশবোঝাই ট্রাক উল্টে নিহত ৬

আপডেট সময় ০১:৫৮:২৮ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০১৭