ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গাজীপুরে জিডি করতে নতুন ফরম ‘পদ্ধতি’

অাকাশ জাতীয় ডেস্ক: 

পুলিশের সেবা সহজতর করতে নির্ধারিত একটি ফরমে ছক পূরণ করে সাধারণ ডায়েরি (জিডি) করার নিয়ম চালু করেছে গাজীপুর মহানগর পুলিশ। এই পদ্ধতিতে সেবা গ্রহণকারীরা সহজে থানায় জিডি এন্ট্রি করতে পারবেন। এতে নাগরিকদের হয়রানি কমবে, দালালদের দৌরাত্মও আর থাকবে না বলে মনে করছেন পুলিশ কর্তৃপক্ষ।

গাজীপুরের পুলিশ কমিশনার ওয়াই এম বেলালুর রহমান বলেন, প্রতিটি থানায় ডিউটি অফিসারদের কাছে ওই ফর্ম থাকবে। বিনামূল্যের ওই ফরমে নির্ধারিত ছক পূরণ করে সই দিলেই জিডির কাজ সম্পন্ন হবে।

তিনি জানান, নিয়ম কানুন জানা না থাকায় অনেকেই আগে জিডি করতে গিয়ে থানার বাইরে দালালের খপ্পরে পড়তেন। তাদের কারো কাছে অনেক সময় কাগজও থাকত না। এই সুযোগে ‘জিডি রাইটার’ নামে একটি শ্রেণিই তৈরি হয়ে গিয়েছিল, যারা অভিযোগ লিখে দেওয়ার জন্য ১০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত নিতেন।

নতুন ফরমের নির্ধারিত ছকে জিডির ব্যবস্থা চালু হওয়ায় এখন দালালদের হয়রানি থেকে নগরবাসী রেহাই পাবে এবং সময় বাঁচবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গাজীপুরে জিডি করতে নতুন ফরম ‘পদ্ধতি’

আপডেট সময় ০৪:৫৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ২২ অক্টোবর ২০১৮