ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

যুদ্ধজাহাজের ওপর ভেঙে পড়ল মার্কিন হেলিকপ্টার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস রোনাল্ড রিগ্যানের ওপর একটি এমএইচ-৬০আর সিহক হেলিকপ্টার ভেঙে পড়ার পর ১২ জন নাবিক আহত হয়েছে। ফিলিপাইন সাগরে এ দুর্ঘটনা ঘটে।

মার্কিন সপ্তম নৌবহরের মুখপাত্র লেফটেন্যান্ট জো কেইলি জানিয়েছেন, আহত নাবিকদের দেহের চামড়া ছিলে যাওয়া থেকে শুরু করে কেটেকুটে গেছে, কারো কারো হাড় ভেঙে গেছে। সামরিক বিষয়ক পত্রিকা টাস্ক অ্যান্ড পারপাজ এ খবর দিয়েছে। বেশি আহত সেনাদেরকে ফিলিপাইনের হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পার্সটুডের।

হেলিকপ্টার দুর্ঘটনা ও সেনাদের আহত হওয়ার খবর দিলেও সেনা মুখপাত্র ওই দুর্ঘটনার কারণ সম্পর্কে কিছু বলেন নি। তিনি বলেন, আহত সেনাদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানানোর ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রয়েছে।

পত্রিকাটির খবর অনুসারে, গত শুক্রবার জাহাজ থেকে হেলিকপ্টারটি ওড়ার পরপরই জরুরিভিত্তিতে নামতে গেলে দুর্ঘটনায় পড়ে। এ দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

যুদ্ধজাহাজের ওপর ভেঙে পড়ল মার্কিন হেলিকপ্টার

আপডেট সময় ০৪:৩৪:১৫ অপরাহ্ন, সোমবার, ২২ অক্টোবর ২০১৮