ঢাকা ১১:০০ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি দেখতে চান না তারেক রহমান: দুলু প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় ও চুক্তি চলমান প্রক্রিয়ার অংশ: নিরাপত্তা উপদেষ্টা মঙ্গলবার পবিত্র শবে বরাত তরুণদের সঙ্গে জাইমা রহমানের ‘চায়ের আড্ডা’ ক্ষমতায় যাওয়ার জন্য নানা প্রলোভন দেখানো হচ্ছে: চরমোনাই পীর নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপতৎপরতা কঠোর হস্তে দমনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে জনগণ ব্যালটের মাধ্যমে জবাব দেবে : নিপুণ রায় বিমানের এমডি ও তাঁর স্ত্রীসহ গ্রেপ্তার ৪ পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার: প্রেস সচিব চাঁদাবাজ-সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে কাজ করছি : আমিনুল হক

রাশিয়ার সঙ্গে পারমাণবিক চুক্তি প্রত্যাহার: ট্রাম্প

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার সঙ্গে ৩১ বছরের পরমাণু অস্ত্র চুক্তি প্রত্যাহার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

শনিবার নেভাদায় নির্বাচনী সমাবেশ শেষে প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের এ কথা জানান।

আলজাজিরা সংবাদমাধ্যম জানায়, ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস (আইএনএফ) নামে মাইলফলক চুক্তিটি ১৯৮৭ সালে স্বাক্ষর করেছিলেন তৎকালীন সোভিয়েত ইউনিয়নের নেতা মিখাইল গর্ভাচেভ ও মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান।

ওই চুক্তিটির মাধ্যমে ৫০০ থেকে সাড়ে ৫ হাজার কিলোমিটারের মধ্যে মাঝারি দূরত্বের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ নিষিদ্ধ করা হয়।

ট্রাম্প বলেন, যেখানে আমাদের অনুমতি নেই, সেখানে রাশিয়াকে আমরা অস্ত্র ব্যবহার করতে দিতে পারি না। আমি জানি না, কেন প্রেসিডেন্ট বারাক ওবামা এ ব্যাপারে কোনো আলোচনা করেননি বা প্রত্যাহার করে নেননি। তারা (রাশিয়া) বহু বছর ধরে এ চুক্তি লঙ্ঘন করে যাচ্ছে।

বারাক ওবামা প্রেসিডেন্ট থাকার সময় ২০১৪ সালে আইএনএফ লঙ্ঘন করে ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষার অভিযোগ এনেছিলেন রাশিয়ার বিরুদ্ধে। তবে ইউরোপীয় নেতাদের চাপের কারণে তিনি ওই চুক্তি প্রত্যাহার করা থেকে সরে যান। চুক্তি বাতিল হলে অস্ত্র প্রতিযোগিতা আবার শুরু হতে পারে বলে আশঙ্কা করেছিলেন ইউরোপীয় নেতারা।

এদিকে রাশিয়া ক্ষেপণাস্ত্র চুক্তি লঙ্ঘনের বিষয়টি অস্বীকার করেছে।

ট্রাম্পের এমন সিদ্ধান্তের ব্যাপারে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রকে উদ্ধৃত করে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নভোস্তির খবরে বলা হয়েছে, বিশ্বে একক ক্ষমতার স্বপ্ন থেকে যুক্তরাষ্ট্র এ সিদ্ধান্ত নিয়েছে, যেখানে তারাই থাকবে বিশ্বের একমাত্র সুপার পাওয়ার হিসেবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি দেখতে চান না তারেক রহমান: দুলু

রাশিয়ার সঙ্গে পারমাণবিক চুক্তি প্রত্যাহার: ট্রাম্প

আপডেট সময় ০৪:৩৫:২২ অপরাহ্ন, রবিবার, ২১ অক্টোবর ২০১৮