ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

রাবিতে ভর্তি পরীক্ষা সোমবার

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল সোমবার।

ইতিমধ্যে পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভর্তিচ্ছু ও তাদের অভিভাবকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ক্যাম্পাস।

তবে ভর্তি পরীক্ষা কেন্দ্র করে সম্প্রতি ছাত্রলীগ নেতার ফোনালাপ ফাঁস হওয়ায় ভর্তিচ্ছুরা চিন্তিত। পরীক্ষার স্বচ্ছতা নিয়েও শঙ্কা প্রকাশ করছেন তারা।

তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কার্যক্রম অনেক স্বচ্ছ। ভর্তিচ্ছুদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। জালিয়াতি ঠেকাতে প্রতি বছরের মতো এবারও সতর্ক অবস্থানে থাকবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রাবি জনসংযোগ সূত্রে জানা গেছে, এ বছর পাঁচটি ইউনিটে ১০টি গ্রুপে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রথম দিন সোমবার সকাল ৮টায় সি-১, সকাল ১০টায় সি-২, দুপুর ১২টায় ডি-১, আড়াইটায় ডি-২ এবং বিকাল সাড়ে ৪টায় বি-১ গ্রুপের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় দিন মঙ্গলবার সকাল ৮টায় বি-২, সকাল ১০টায় ই-১, দুপুর ১২টায় ই-২, আড়াইটায় এ-১ এবং বিকাল সাড়ে ৪টায় এ-২ গ্রুপের পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শেষ হবে। এ বছর পাঁচটি ইউনিটের আওতায় ৫৯ বিভাগে ৪ হাজার ২৭৩ এক আসনের বিপরীতে ১ লাখ ৪৭ হাজার ৭৫০টি প্রবেশপত্র সংগ্রহ করেছেন ভর্তিচ্ছুরা।

পরীক্ষায় যে কোনো ধরনের জালিয়াতি রোধে পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়িসহ সব প্রকার ইলেকট্রনিক ডিভাইস সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

ভর্তি পরীক্ষা চলাকালীন অভিভাবকদের ভোগান্তির বিষয়টি মাথায় রেখে অভিভাবকদের জন্য কাজী নজরুল ইসলাম মিলনায়তন ও শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে। ক্যাম্পাসে ভ্রাম্যমাণ দোকানগুলোতেও খাবারের মুল্য তালিকাও নিদিষ্ট করে দেয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গজারিয়ায় অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

রাবিতে ভর্তি পরীক্ষা সোমবার

আপডেট সময় ০৪:২৯:০৮ অপরাহ্ন, রবিবার, ২১ অক্টোবর ২০১৮