ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মঙ্গলবার পবিত্র শবে বরাত তরুণদের সঙ্গে জাইমা রহমানের ‘চায়ের আড্ডা’ ক্ষমতায় যাওয়ার জন্য নানা প্রলোভন দেখানো হচ্ছে: চরমোনাই পীর নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপতৎপরতা কঠোর হস্তে দমনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে জনগণ ব্যালটের মাধ্যমে জবাব দেবে : নিপুণ রায় বিমানের এমডি ও তাঁর স্ত্রীসহ গ্রেপ্তার ৪ পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার: প্রেস সচিব চাঁদাবাজ-সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে কাজ করছি : আমিনুল হক ফ্যাসিবাদী কাঠামো বিলুপ্ত করতে গণভোটে ‘হ্যাঁ’র বিকল্প নেই: আলী রীয়াজ রাজধানীর ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার

তুরাগে ঝোপে মিলল দুই মরদেহ

অাকাশ জাতীয় ডেস্ক: 

নারায়ণগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের আড়াইহাজারে সড়কের ধারে চার জনের মৃতদেহ উদ্ধারের কাছাকাছি সময়ে সড়কের ধারে দুটি মরদেহ মিলল রাজধানীর তুরাগ এলাকাতেও। সেখানকার একটি ঝোপ থেকে পাওয়া যায় মরদেহ দুটি।

শনিবার রাত ৯টার দিকে উওরা ১৬ নম্বর সেক্টর থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। তাদের নাম পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। মৃত্যুর কারণ কী, সেটাও বোঝা যায়নি।

রবিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। তাদের অনুমানিক বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে হবে বলে জানা গেছে।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল মুক্তাকিন ঢাকাটাইমসকে বলেন, ‘শনিবার রাত নয়টার দিকে স্থানীয়দের মাধ্যমে জানা যায় উত্তরা ১৬ নম্বর সেক্টরের একটি ঝোপে দুইজনের মরদেহ পরে আছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। রোববার সকালে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।’

ওসি জানান, নিহতদের একজনের পরনে প্যান্ট ও শার্ট এবং অপরজনের প্যান্ট ও গেঞ্জি ছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

রবিবার ভোরে আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাচঁরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনেও সড়কের ধারে চার যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অজ্ঞাত চার যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। এই চার জনেরও নাম পরিচয়ও জানাতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তুরাগে ঝোপে মিলল দুই মরদেহ

আপডেট সময় ০২:০৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ২১ অক্টোবর ২০১৮