ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষণ

অাকাশ জাতীয় ডেস্ক: 

কুমিল্লা মুরাদনগর উপজেলায় পূজামণ্ডপ থেকে ফেরার পথে চতুর্থ শ্রেণি পড়ুয়া শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ভিটি পাচঁপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আটক যুবক পাহাড়পুর পশিচম পাড়ার বাসিন্দা।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় পাচঁপুকুরিয়া এলাকায় দুর্গাপূজা দেখতে যায় ওই শিশু। ফেরার পথে তিন থেকে চার জন যুবক মেয়েটির মুখ চেপে পাশের একটি জঙ্গলে নিয়ে যায়। মেয়েটির চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে ওই যুবককে আটক করে।

পরে মুরাদনগর থানার উপপরিদর্শক আবদুস সুলতানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনার স্থল থেকে ওই যুবককে আটক করে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মনজুর আলম ঢাকাটাইমসকে বলেন, ‘প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে এবং আটক যুবকের পকেট থেকে দুইটি যৌন উত্তেজনক ওষুধ পাওয়া গেছে। ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হবে। আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষণ

আপডেট সময় ০৪:৪৭:৫০ অপরাহ্ন, শনিবার, ২০ অক্টোবর ২০১৮