ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি: ট্রাম্প হামলা ও সংঘাতের ঘটনা বিশ্ব সভ্যতার জন্য ভয়াবহ বার্তা দিচ্ছে: মির্জা ফখরুল জুলাই সনদের বিরুদ্ধে রায় এলে সংসদ বাতিল হয়ে যাবে: আসিফ সরকারকে বলব, গণভোটের রায় বাস্তবায়ন করুন: নাহিদ ইসলাম শ্রমিক হত্যা মামলায় আইভীর গ্রেপ্তার আবেদন মঞ্জুর মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী আগামী ছয় মাসে কী করবো জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী : শিক্ষা প্রতিমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার বাহরাইনে বাংলাদেশি নিহত সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি দূতাবাসের মোহাম্মদপুরে সার্ভিসিং সেন্টারে প্রাইভেটকারে আগুন, দগ্ধ ৮

উত্তর কোরিয়া যুদ্ধ হবে অত্যন্ত ভয়ঙ্কর: জেনারেল জোসেফ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্টের শীর্ষ সামরিক উপদেষ্টা জেনারেল জোসেফ ডানফোর্ড চীন সফরের সময় বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে যে কোনো সামরিক সমাধান অত্যন্ত ‘ভয়ঙ্কর’ হবে বলে হুশিয়ারি দিয়েছেন।তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ওপর আঘাত হানার লক্ষ্যে উগ্র এ দেশটাকে পরমাণু অস্ত্র সক্ষমতা তৈরির সুযোগ দেয়া একটা ‘অকল্পনীয়’ ব্যাপার।

ইউএসএ টুডে জানায়, পিয়ংইয়ং ক্ষেপণাস্ত্র পরীক্ষায় অগ্রগতি অর্জন করার পর যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়ার মধ্যে উত্তেজনা বেড়েছে।কিন্তু গত সপ্তাহে দু’পক্ষের এ বাকযুদ্ধ হঠাৎই নরম হয়ে আসে উত্তর কোরিয়ার নেতা গুয়ামে হামলার সিদ্ধান্ত স্থগিত করার কারণে। প্রেসিডেন্ট ট্রাম্প এ সিদ্ধান্তের প্রশংসাও করেন। তবে যুক্তরাষ্ট্র পরে কি পদক্ষেপ নেয় তা আরও কিছু সময় নিয়ে দেখার পরই গুয়ামে হামলার সিদ্ধান্ত দেয়া হবে বলেও জানিয়ে রেখেছে উত্তর কোরিয়া।

বুধবার উত্তর কোরিয়া নিয়ে কথা বলতে গিয়ে হোয়াইট হাউসের প্রধান কৌশলবিদ স্টিভ ব্যানন দেশটিতে সামরিক অভিযানের পদক্ষেপ নাকচ করে বলেন, যুদ্ধ কোনো সংকটের সমাধান হতে পারে না।

জেনারেল ডানফোর্ডও ব্যাননের সঙ্গে একমত পোষণ করে বলেন, ‘সামরিক ব্যবস্থা নেয়া হলে তা হবে ভয়ঙ্কর। কিন্তু তাই বলে এ বিকল্প পথটি হাতে না রাখাটাও আমার কাছে অকল্পনীয়। বিষয়টি ব্যাখ্যা করে ডানফোর্ড বলেন, ‘উত্তর কোরিয়াকে যুক্তরাষ্ট্রকে হুমকি দেয়ার মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে দেয়া এবং ক্রমাগত এ অঞ্চলকে হুমকি দিয়ে যেতে দেয়ার বিষয়টি চিন্তা করা যায় না।

এ সময় চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান জেনারেল ফ্যান চ্যাংলং এক বৈঠকে জেনারেল ডানফোর্ডকে বলেছেন, এ সময় সব পক্ষকে সংযত হতে হবে। এমন কোনো মন্তব্য ও কাজ করা যাবে না যাতে চলমান উত্তেজনা আরও বেড়ে যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উত্তর কোরিয়া যুদ্ধ হবে অত্যন্ত ভয়ঙ্কর: জেনারেল জোসেফ

আপডেট সময় ০৮:৩৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০১৭