ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১১ টাকায় স্মার্টফোন বেচবে দারাজ

আকাশ আইসিটি ডেস্ক:

বাংলাদেশি ক্রেতাদের জন্য মাত্র ১১ টাকায় স্মার্টফোন বিক্রি করবে দারাজ। বাংলাদেশে প্রথমবারের মতো ‘বিশ্বের বৃহত্তম সেল ডে’ তে চীনের ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবার সহায়তায় এ সুযোগ দিবে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে দারাজ। আগামী ১১ নভেম্বর ২৪ ঘণ্টায় এই বিশেষ অফার নিতে পারবেন দারাজের ক্রেতারা।

২০০৯ সালে চীনের ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা ১১.১১ নামের একটি ক্যাম্পেইন চালু করে। সম্প্রতি প্রতিষ্ঠানটি চার দেশে কার্যক্রম পরিচালনা করা দারাজকে কিনে নেয়ায় প্রায় এক দশক পর এই সুযোগ নিতে পারছেন বাংলাদেশের ক্রেতারা।

প্রতিষ্ঠানটির দাবি, তাদের এই ক্যাম্পেইন হবে বিশ্বের সবচেয়ে বড় অনলাইন কেনাকাটার উৎসব। এটি অ্যামাজনের প্রাইম ডে’র তুলনায় ১৮ গুণ বড় ও ব্ল্যাক ফ্রাইডের তুলনায় আড়াই গুণ বড় হবে।

এ সম্পর্কে ধারণা দিতে গিয়ে দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদুল হক বলেন, ব্ল্যাক ফ্রাইডে’তে যে পরিমাণ পণ্য কেনা-বেচা হয়, এই দিনে আলিবাবা তার আড়াই গুণ বেশি পণ্য বিক্রি করবে বলে আশা করছে।

তিনি বলেন, আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য দারাজের এ ১১.১১ ইভেন্ট অন্য সব ইভেন্টের চেয়ে আলাদা। এটি দেশীয় ই-কমার্স শিল্পে বিপ্লব ঘটাতে সক্ষম হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

১১ টাকায় স্মার্টফোন বেচবে দারাজ

আপডেট সময় ১০:২৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অক্টোবর ২০১৮