ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদী কাঠামো বিলুপ্ত করতে গণভোটে ‘হ্যাঁ’র বিকল্প নেই: আলী রীয়াজ পরের সরকারের জন্য অর্থনীতিতে ‘বড় চ্যালেঞ্জ’ রয়েছে: অর্থ উপদেষ্টা যারা নারী নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক চায় না,তাদের পক্ষে এ দেশের নারী সমাজ থাকতে পারে না. : সালাহউদ্দিন কর্মজীবী নারীদের নিয়ে একটি রাজনৈতিক দলের মন্তব্য কলঙ্কজনক: তারেক রহমান ২-০ গোলে ভারতকে উড়িয়ে দিল বাংলাদেশ তফশিল ঘোষণার ৩৬ দিনের মধ্যে দলীয় ১৫ নেতাকর্মী নিহত: টিআইবি বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব দেশ পুনর্গঠন করা: তারেক রহমান নোয়াখালীতে বিএনপির নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ পূর্বাচলে প্লট দুর্নীতি, দুই মামলায় শেখ হাসিনার ১০, টিউলিপের ৪ বছরের কারাদণ্ড কুষ্টিয়ায় দুধ দিয়ে গোসল করিয়ে আ’লীগ কর্মীকে দলে নিলেন বিএনপি প্রার্থী

পদ হারাচ্ছেন যুবরাজ সালমান?

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি আরবের বর্তমান যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে যুবরাজ পদ থেকে সরিয়ে দেয়া হতে পারে। তার স্থলে ছোট ভাই খালিদ বিন সালমানকে বসানোর পরিকল্পনা করা হয়েছে। তবে বিষয়টি ধীরগতিতে সম্পন্ন করা হতে পারে।

ফ্রান্সের দৈনিক পত্রিকা লা ফিগারো বৃহস্পতিবার প্যারিসের একটি কূটনৈতিক সূত্রের উদ্ধৃতি দিয়ে এ খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়েছে, ইস্তাম্বুলে সৌদি দূতাবাস থেকে সাংবাদিক জামাল খাশোগির গুম হয়ে যাওয়া নিয়ে সৌদি আরবের প্রভাবশালী এলিজেন্স কাউন্সিল গোপনে বৈঠক করেছে। এই এলিজেন্স কাউন্সিল গত বছর বিন সালমানকে যুবরাজ পদে নিয়োগ দিয়েছিল।

কিন্তু ইতিমধ্যে ব্যক্তিগত আক্রোশের বশবর্তী হয়ে এরই মধ্যে যুবরাজ বিন সালমান কয়েকজন প্রিন্সের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে এই কাউন্সিলের বিরাগভাজন হয়েছেন।

ফরাসি পত্রিকায় বলা হয়েছে, এই কাউন্সিল এখন ২৮ বছর বয়সী মোহাম্মাদ বিন সালমানের ছোট ভাই খালিদ বিন সালমানকে উপযুবরাজের দায়িত্ব দিতে চাইছে। পর্যায়ক্রমে তাকে যুবরাজের পদে অভিষিক্ত করা হবে। খালিদ বর্তমানে যুক্তরাষ্ট্রে সৌদি রাষ্ট্রদূতের দায়িত্বপালন করছেন।

খালিদকে উপযুবরাজের পদে বসানোর অর্থ হবে আগামী কয়েক বছরের মধ্যে যুবরাজের পদ হারাবেন মোহাম্মাদ বিন সালমান। এভাবে সৌদি রাজতন্ত্রের ক্ষমতা সালমান পরিবারের কাছেই রেখে দেয়া সম্ভব হবে।

এই প্রক্রিয়ার জন্য ইতিমধ্যে খালিদ বিন সালমানকে রিয়াদে আনা হয়েছে। তিনি আর রাষ্ট্রদূত হিসেবে যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন না বলে খবর দিয়েছে মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী কাঠামো বিলুপ্ত করতে গণভোটে ‘হ্যাঁ’র বিকল্প নেই: আলী রীয়াজ

পদ হারাচ্ছেন যুবরাজ সালমান?

আপডেট সময় ০৫:৪২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অক্টোবর ২০১৮