ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেয়ার প্রস্তাব দিয়েছি : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ব্যর্থতা : পাকিস্তান দলের প্রত্যেককে ৫০ লাখ রুপি জরিমানা চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, হটলাইন চালু করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশি অভিবাসীদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র কারচুপির অভিযোগ,ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির আরও ৪ প্রার্থী বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের দায়িত্ব নিল আমিরাত মিসাইলের আঘাতে বিধ্বস্ত মার্কিন এফ-১৫ ফাইটার জেট, দাবি ইরানের যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যাবে না ইরান : লারিজানি

প্রধান বিচারপতি এখন বিএনপির প্রিয় পাত্র: খাদ্যমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধান বিচারপতি এসকে সিনহা এখন বিএনপির প্রিয় পাত্র মন্তব্য করে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘ষোড়শ সংশোধনীর রায় নিয়ে বিএনপি এখন আনন্দ উল্লাস করছে। প্রধান বিচারপতি ষোড়শ সংশোধনীর রায়ে বঙ্গবন্ধুকে কটুক্তি করেছেন। এই রায় নিয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত শুরু করেছে।’ জাতীয় শোক দিবস উপলক্ষে শুক্রবার দুপুরে সাভার উপজেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিচার ব্যবস্থা এখন সম্পূর্ণ স্বাধীন উল্লেখ করে খাদ্যমন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী বিচার ব্যবস্থাকে স্বচ্ছ রাখতে আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলকে সঙ্গে নিয়ে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে দেখা করেছেন। ’ খাদ্যমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে জিয়াউর রহমান সরাসরি জড়িত। ৭১ এর ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশকে পাকিস্তানি রাষ্ট্র বানানোর ষড়যন্ত করে আসছিল।’

বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, ‘আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন শেখ হাসিনার অধিনে হবে। সেই সরকারের সহায়ক হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি জাতীয় নির্বাচনে আসলে তাদের ভড়াডুবি হবে জেনে তারা আগামী নির্বাচন নিয়ে পায়তারা করার চেষ্টা করছে।’

এসময় সাভারের স্থানীয় সাংসদ ডা.এনামুর রহমানসহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধান বিচারপতি এখন বিএনপির প্রিয় পাত্র: খাদ্যমন্ত্রী

আপডেট সময় ০৮:১১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০১৭