ঢাকা ০২:০৪ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশি অভিবাসীদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র কারচুপির অভিযোগ,ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির আরও ৪ প্রার্থী বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের দায়িত্ব নিল আমিরাত মিসাইলের আঘাতে বিধ্বস্ত মার্কিন এফ-১৫ ফাইটার জেট, দাবি ইরানের যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যাবে না ইরান : লারিজানি সব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প আইডিআরএ চেয়ারম্যান আসলাম আলমের পদত্যাগ রক্তাক্ত দেশ, তবুও প্রতিকূলতা ছাপিয়ে মাঠে নামছে ইরানের মেয়েরা বান্দরবানে অগ্নিকাণ্ডে রেস্টুরেন্টসহ ৪ ঘরবাড়ি ভস্মীভূত যুক্তরাষ্ট্রের নাম না নিয়ে ইরানে হামলার নিন্দা জামায়াত আমিরের

থানায় গিয়ে পুলিশদের এসপি পরিচয়ে হুমকি, অতঃপর…

অাকাশ জাতীয় ডেস্ক:

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় গিয়ে নিজেকে এসপি পরিচয় দিয়ে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের ভয়ভীতি দেখানোয় এক যুবককে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তির নাম রাজিব মণ্ডল নিশি (২৫)। বুধবার দুপুরে মুকসুদপুর থানায় তাকে আটক করা হয়। তিনি উপজেলা খালকুলা গ্রামের নিরান চন্দ্র মণ্ডলের ছেলে।

মুকসুদপুর ও কাশিয়ানী থানার দায়িত্বে থাকা সহকারী পুলিশ সুপার মুহা. আবু সালেহ জানান, বুধবার দুপুরে ওই যুবক মুকসুদপুর থানায় এসে নিজেকে এসপি পরিচয় দিয়ে জানান তার গ্রামের বাড়ি খালকুলায় চুরি হয়েছে। এ সময় তিনি পরিচয় দেন আমি এসপি রাজিব। সারদায় প্রশিক্ষণ নিয়ে এসপি পদে যোগদান করেছি বলে হুমকি ও ভয়ভীতি দেখালে আমার সন্দেহ হয় এবং আমি তাকে আটক করি।

মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা জানান, থানায় এসে এসপি পরিচয় দিলে তার আচরণ সন্দেহ হলে চ্যালেঞ্জ করা হয়। পরে তাকে আটক করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

থানায় গিয়ে পুলিশদের এসপি পরিচয়ে হুমকি, অতঃপর…

আপডেট সময় ১০:০৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৭ অক্টোবর ২০১৮