ঢাকা ১২:৪২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তারেককে দেশে আনার চেষ্টা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আজ শুক্রবার সকালে রাজধানীর রমনা থানা আওয়ামী লীগ ও রমনা থানা যুবলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের সহায়তায় তারেক রহমানকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা হবে। তিনি জানান, ২১ আগস্ট গ্রেনেড হামলাসহ এ পর্যন্ত প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টার প্রতিটি ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। দোষী সবাইকে খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করা হবে।

‘২১ আগস্ট সেই গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড (মূল হোতা) তারেক জিয়া, আপনারা জানেন। আরেকটা দেশে পলিটিক্যাল অ্যাসাইলাম (রাজনৈতিক আশ্রয়) সে প্রাপ্ত হয়েছেন। কাজেই আমরা কিন্তু ইন্টারপোলের মাধ্যমে তাঁকে বারবার আমরা ফিরিয়ে আনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি’, বলেন স্বরাষ্ট্রমন্ত্রী

‘কূটনৈতিকভাবে আমরা যতদূর প্রচেষ্টাগুলো একের পর করে যাচ্ছি। তো আমরা আশা করি, আমরা সফল হব এবং তাঁকেও এই বিচারের মুখোমুখি করতে পারব’, যোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

তারেককে দেশে আনার চেষ্টা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৪:৪৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০১৭