ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাংবাদিক খাশোগি ইস্যুতে এরদোগানের সঙ্গে সৌদি বাদশাহর আলোচনা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সাংবাদিক জামাল খাশোগি ইস্যুতে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের সঙ্গে আলোচনা করেছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। স্থানীয় সময় শনিবার রাতে মুসলিম বিশ্বের এ দুই নেতা ফোনালাপ করেন। এ তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদলু এজেন্সি।

খবরে বলা হয়, জামাল খাশোগির ঘটনার তদন্তে যৌথভাবে দুই দেশের তদন্তের ওপর জোর দেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান। তবে এ বিষয়ে এরদোগানের মুখপাত্র আর বেশি বলতে রাজি হননি।

এর আগে সৌদি কনস্যুলেটে তল্লাশির অনুমতি না দিলে সৌদি কনস্যুলেটের প্রধানসহ কূটনীতিকদের তুরস্ক থেকে বহিষ্কার করার হুমকি দেয় আঙ্কারা।

তুরস্কের সংবাদ মাধ্যম ইয়ানি শাফাক জানায়, তুর্কি কর্মকর্তারা সৌদিকে বলেছে, রোববারের মধ্যে সৌদি কনস্যুলেট ভবন ও কনসাল জেনারেলের বাসায় তুর্কি তদন্তকারীদের প্রবেশের অনুমতি দিতে হবে। অন্যথায় কনসাল জেনারেলসহ কূটনীতিকদের তুরস্ক থেকে বের করে দেওয়া হবে।

তুর্কি তদন্তকারীরা নিখোঁজ সাংবাদিক জামাল খাশোগিকে খোঁজে বের করতে সব ধরনের চেষ্টা অব্যাহত রেখেছে।

প্রসঙ্গত, গত ২ অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে প্রবেশের পর থেকে নিখোঁজ রয়েছেন রাজপরিবারের সমালোচক ও সাংবাদিক জামাল খাশোগি। কনস্যুলেটে প্রবেশের পর খাশোগিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছে।

তুরস্ক দাবি করছে খাশোগিকে কনস্যুলেটের ভেতরেই হত্যা করা হয়েছে। আর এর সব প্রমাণ তুরস্কের হাতে রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সাংবাদিক খাশোগি ইস্যুতে এরদোগানের সঙ্গে সৌদি বাদশাহর আলোচনা

আপডেট সময় ০২:২০:২৭ অপরাহ্ন, সোমবার, ১৫ অক্টোবর ২০১৮