ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয়ের মত দাঁড়িয়েছিলেন: রিজভী নির্বাচিত হলে ঘরে ঘরে গ্যাস সংযোগের প্রতিশ্রুতি আমিনুল হকের জাতীয়তাবাদী শক্তি ও ভোটাররা সঙ্গে থাকলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া সময়ের ব্যাপার: পার্থ বেহেশতের লোভ দেখিয়ে একটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে: মেজর হাফিজ সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনের সকল প্রস্তুতি নিয়েছে প্রশাসন: স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমান সরকারের গণভোটের আয়োজন দেশদ্রোহিতা: জি এম কাদের বিশ্বকাপ খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ হাদি হত্যার দায় স্বীকার, জবানবন্দি রুবেলের পুরুষই নারীর পরিচালক, এটা মেনে নিয়েই আমরা রাজনীতিতে এসেছি: জামায়াত নেত্রী

নভেম্বরেই মোদিকে খুনের হুমকি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

চলতি বছরের নভেম্বরেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার হুমকি দিয়ে একটি মেইল পাঠানো হয়েছে।

দিল্লি পুলিশের কমিশনার অমূল্য পট্টনায়েকের সরকারি ইমেল আইডিতেই এ হুমকি দেয়া হয়েছে।

হুমকি মেইল পাওয়ার পরই প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের সতর্ক করা হয়েছে বলে আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে।

খবরে বলা হয়, বছরের শেষেই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন। তাই নভেম্বরে দেশজুড়ে একাধিক জনসভা ও মিছিল করার কথা প্রধানমন্ত্রীর। সে কারণেই নভেম্বর মাসটিকে টার্গেট করা হয়েছে, এমনটিই অনুমান গোয়েন্দাদের।

ইমেল পাওয়ার পরই দেশজুড়ে সক্রিয় গোয়েন্দাদের নেটওয়ার্ক। কারা মোদিকে খুন করার ষড়যন্ত্র করছে, তা এখনও জানা যায়নি।

যদিও হুমকি ইমেলটি যে সার্ভার থেকে পাঠানো হয়েছে, সেই সার্ভারটি উত্তর-পূর্ব ভারতের আসামে অবস্থিত বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছেন গোয়েন্দারা।

প্রধানমন্ত্রীকে খুনের হুমকি অবশ্য এই প্রথম নয়। এ বছরের জুনেই একটি গোপন চিঠি উদ্ধার করার কথা জানিয়েছিল পুনে পুলিশ।

সেই চিঠিতে মোদিকে খুন করার ছক লেখা ছিল, এমনটিই জানানো হয়েছিল পুলিশের পক্ষ থেকে। সে ক্ষেত্রে অবশ্য সন্দেহের তীর ছিল মাওবাদীদের দিকেই।

জানা গেছে, রাজীব গান্ধীর স্টাইলেই মোদিকে সরানোর ষড়যন্ত্র করা হচ্ছে। মহারাষ্ট্রে ভিমা কোরেগাঁও দাঙ্গার তদন্ত করতে গিয়েই এ চিঠিটি হাতে এসেছিল গোয়েন্দাদের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন

নভেম্বরেই মোদিকে খুনের হুমকি

আপডেট সময় ০১:৪০:০৯ অপরাহ্ন, সোমবার, ১৫ অক্টোবর ২০১৮