ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নওগাঁয় পাথরের মূর্তিসহ আওয়ামী লীগ নেতা আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

নওগাঁর রাণীনগর উপজেলা থেকে প্রায় ২৮ লাখ টাকা মূল্যের একটি কষ্টি পাথরের গণেশ মূর্তিসহ আব্দুল আরিফ রাঙ্গা (৪৬) নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে বিজিবি।

শনিবার রাণীনগর উপজেলার বেতগাড়ী গ্রামে তার বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটককৃত রাঙ্গা বেতগাড়ী গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে ও রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)-১৬ নওগাঁর অধিনায়ক লে. কর্ণেল খাদেমুল বাসার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কষ্টি পাথরের একটি মূর্তি বিক্রির জন্যে রাঙ্গা তার বাড়িতে রেখে দিয়েছেন।

এ তথ্যের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে বাড়ি থেকে আটাশ কেজি আড়াইশ গ্রাম ওজনের একটি কষ্টি পাথরের গণেশ মূর্তি উদ্ধার করা হয়। এ সময় রাঙ্গাকে আটক করা হয়েছে।

অধিনায়ক লে. কর্ণেল খাদেমুল বাসার আরও জানান, আটককৃত রাঙ্গাকে নওগাঁ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। কষ্টি পাথরের মূর্তিটির আনুমানিক মূল্য ২৮ লাখ ২৫ হাজার টাকা। কষ্টিপাথরের মূর্তিটি মামলার প্রয়োজনীয় কার্যক্রম শেষে প্রত্নতাত্ত্বিক জাদুঘরে হস্তান্তর করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন তথ্য: অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

নওগাঁয় পাথরের মূর্তিসহ আওয়ামী লীগ নেতা আটক

আপডেট সময় ০৪:৪৩:০৪ অপরাহ্ন, রবিবার, ১৪ অক্টোবর ২০১৮