ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বরিশালে ব্রেকফেল করে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ২

অাকাশ জাতীয় ডেস্ক:

বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে গৌরনদী উপজেলার বাইচখোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাসের সুপারভাইজার বরিশাল নগরীর বদ্যপাড়া এলাকার আ. রব হাওলাদারের ছেলে মো. সোহেল হাওলাদার (৩০), হেলপার উজিরপুর উপজেলার উত্তর মোড়াকাঠি গ্রামে মুনসুর রাঢ়ীর ছেলে লিটন রাঢ়ী (৩৫)। গুরুতর আহত ১৬ যাত্রীকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ আতিয়ার রহমান জানান, মাওয়া থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে বিএমএফ পরিবহনের একটি বাস যাচ্ছিল। পথিমধ্যে গৌরনদীর বাইচখোলা নামক স্থানে পৌঁছালে গাড়িটি ব্রেকফেল করে।

তাৎক্ষণিক গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার ও হেলপার নিহত হন। এ ঘটনায় আরও ১৬ জন যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি শেখ আতিয়ার রহমান জানান, দুর্ঘটনার পর মহাসড়কে যানবাহন চলাচলে সাময়িক সমস্যা সৃষ্টি হলেও বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বরিশালে ব্রেকফেল করে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ২

আপডেট সময় ০৬:২৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অক্টোবর ২০১৮