ঢাকা ০২:৩১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেরিন ড্রাইভে প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা নেতানিয়াহুর প্ররোচনায় ইরানযুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প: কমলা হ্যারিস ১০৭ বছরের পুরোনো মাঠ দখলমুক্ত করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর চাকরি পুনর্বহাল চেয়ে মতিঝিলে ৬ ইসলামী ব্যাংকের সাবেক কর্মীদের অবস্থান ‘যেকোনো মুহূর্তে’ আবার যুদ্ধ শুরু হতে পারে: ইরান বাণিজ্য ও বৈশ্বিক সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ ও তুরস্ক গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী আগে ‘সমঝোতার রূপরেখা’ চূড়ান্ত, পরে আলোচনা: ইরান হাম ও জ্বালানি নিয়ে লুকোচুরি করছে সরকার: জামায়াত আমির সৌদিতে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের যুবক নিহত

বান্দরবানে আগুনে ১৮ দোকান পুড়ে ছাই, দগ্ধ ৬

অাকাশ জাতীয় ডেস্ক:

বান্দরবানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনে পুড়েছে ১৮টি দোকানঘর। এ সময় ছয়জন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার ভোরে শহরের ক্যাচিংঘাটা বাজারে এ ঘটনা ঘটে।

দমকল বাহিনী ও স্থানীয়রা জানান, জেলা শহরের ক্যাচিংঘাটা বাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় পুড়ে গেছে ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান এবং ৪টি বসতবাড়ি। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও বেশ কয়েকটি দোকান ও বসতবাড়ি।

খবর পেয়ে বান্দরবান ও সাতকানিয়ার ৩টি ইউনিটসহ স্থানীয়রা দীর্ঘ দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় আগুনে দগ্ধ হয়ে আহত হয়েছে ছয়জন।

আহতরা হলেন- জেসমিন আক্তার, মো. আনিসুর রহমান, মো. জাহাঙ্গীর, শাহাদাত, নওশাদ ও রনি দত্ত। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর জেসমিন আক্তারকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আগুনে ক্ষতির পরিমাণ ৪০ লাখ টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা ব্যবসায়ীদের।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইদ্রিস জানান, দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে ১৮টি দোকানঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিদগ্ধদের আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুনে ক্ষতির পরিমাণ এ মুহূর্তে বলা সম্ভব নয়। তদন্ত করে পরে জানানো হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

বান্দরবানে আগুনে ১৮ দোকান পুড়ে ছাই, দগ্ধ ৬

আপডেট সময় ০২:০০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অক্টোবর ২০১৮