ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অন্যায় ও দুর্নীতি তাড়াবেন তিশা

আকাশ বিনোদন ডেস্ক:

জঞ্জালে ভরে গেছে গোটা সমাজ। চারদিকে শুধু অন্যায় আর দুর্নীতি। এসব থেকে সাধারণ মানুষকে মুক্ত করতে এগিয়ে এসেছেন ইন্দুবালা। সে প্রতিবাদী একজন নারী। তবে হিংসা কিংবা সহিংসতা দিয়ে নয়, ভালোবাসা দিয়েই সমাজ থেকে সকল অন্যায় ও দুর্নীতি দূর করতে দৃঢ়প্রতিজ্ঞ সে।

এমনই এক গল্প নিয়ে তৈরি হচ্ছে ওয়েব সিরিজ ‘ইন্দুবালা’। সিরিজটি পরিচালনা করছেন চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন। এতে ‘ইন্দুবালা’ চরিত্রে দেখা যাবে ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে। ইন্দুবালাই ওয়েব সিরিজটির প্রধান চরিত্র। এ চরিত্রটিকে ঘিরেই এগিয়ে যাবে গল্প।

এটি সম্পর্কে তিশা বলেন, ‘ইন্দুবালা’র গল্পটা একটু ভিন্ন ধরণের। আমি সব সময়ই ভিন্নধর্মী গল্পে কাজ করে আনন্দ পাই। এ জন্যই এই সিরিজটিতে অভিনয় করতে রাজি হয়েছি। আস্তে আস্তে ওয়েব সিরিজে নিয়মিত হতে চাই।’ আগামী ১৫ অক্টোবর থেকে ‘ইন্দুবালা’র শুটিং শুরু হবে বলে জানালেন তিশা। শুটিং হবে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন লোকেশনে।

বাংলাদেশের লাইভ টেকনোলজিস এবং ভারতের এস কে মুভিজের যৌথ প্রযোজনায় নির্মিতব্য এ ওয়েব সিরিজটিতে তিশার বাবার চরিত্রে অভিনয় করবেন তারিক আনাম খান। গডফাদার চরিত্রে দেখা যাবে শহীদুজ্জামান সেলিমকে। অন্যদিকে পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়িকা আঁচল। এই সিরিজের মাধ্যমে দীর্ঘদিন পর আবার অভিনয়ে ফিরছেন তিনি।

শুটিংসহ সমস্ত কাজ শেষে ২০১৯ সালের শুরুর দিক থেকে তিশার ‘ইন্দুবালা’র প্রচার শুরু হওয়ার কথা রয়েছে। এটি হবে তার অভিনীত দ্বিতীয় ওয়েব সিরিজ। এর আগে ‘অতঃপর জয়া’ নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন তিশা। অন্যদিকে পরিচালক অনন্য মামুনের সঙ্গেও এটি তিশার দ্বিতীয় কাজ। এর আগে মামুনের ‘অস্তিত্ব’ ছবিতে দেখা গিয়েছিল তাকে।

যদিও ‘ইন্দুবালা’য় অভিনয়ের বিষয়টা কয়েকদিন আগে অস্বীকার করেছিলেন তিশা। সে সময় নিজের ফেসবুকে তিশার কয়েকটি ছবি পোস্ট করেছিলেন পরিচালক অনন্য মামুন। ক্যাপশনে লিখেছিলেন, ‘ইন্দুবালা’ হচ্ছেন তিশা।’ এ ব্যাপারে তিশার সঙ্গে যোগাযোগ করা হলে গণমাধ্যমকে তিনি বলেছিলেন, এসবের কিছুই তিনি জানেন না। কিন্তু এবার নিজেই কবুল করলেন সবকিছু।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অন্যায় ও দুর্নীতি তাড়াবেন তিশা

আপডেট সময় ০৩:২৬:২৬ অপরাহ্ন, বুধবার, ১০ অক্টোবর ২০১৮