ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নির্বাচনের কারণে বিপিএল আটকাবে না: পাপন

আকাশ স্পোর্টস ডেস্ক:

নভেম্বরেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে গড়ার কথা ছিল। কিন্তু জাতীয় নির্বাচনের কারণে নভেম্বরের পরিবর্তে বিপিএলের সম্ভাব্য সূচি নির্ধারণ করা হয় জানুয়ারিতে। কিন্তু এখনও জাতীয় নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়নি। যে কারণে বিপিএল নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন নির্বাচনের কারণে নয়, জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য বিপিএল পেছানো হয়েছে। নির্বাচনের কারণে বিপিএল থেমে থাকবে না।

বিসিবি সভাপতি বলেন, নির্বাচনের জন্য আমরা ওয়েট করব না। জিম্বাবুয়ে-ওয়েস্ট ইন্ডিজের জন্য আগেই কমিটেড ছিলাম, আসলে নির্বাচনের জন্য নয়। এই দুইটা সিরিজের কারণে বিপিএলটা পেছানো হয়েছিল।বিপিএল ডিসেম্বরে হতে পারত, কিন্তু তখন প্লেয়ার পেতাম না। কিছু ইস্যু আছে। আমার মনে হয় না, নির্বাচনের জন্য চেঞ্জ করব।

নির্বাচনের কারণে বিপিএল সর্বোচ্চ এক দুইদিন পেছাতে পারে। এমনটি জানিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘নির্বাচনের দিক এখন পিছালে ডিসেম্বরের শেষে। আমার মনে হয়, এক দুই দিনের জন্য ডেট চেঞ্জ হতে পারে। নির্বাচনের জন্য বিপিএল আটকাবে না। এ ছাড়া বাকি সব ঠিক আছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নির্বাচনের কারণে বিপিএল আটকাবে না: পাপন

আপডেট সময় ০৯:২৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অক্টোবর ২০১৮