ঢাকা ১২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?প্রশ্ন রাশেদ খানের চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল রুদ্ধশ্বাস ম্যাচে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল ১০০ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব ভিওন গ্রুপের হরমুজ প্রণালি ঝুঁকিমুক্ত করতে যৌথভাবে মাইন সরাবে ফ্রান্স-ওমান চীনের কাছ থেকে বাংলাদেশ ঋণের আশ্বাস পেয়েছে কি, প্রশ্ন রুমিন ফারহানার ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে ফের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫ বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য : মাহদী আমিন অপপ্রচার ও ‘অপরাজনীতি’ বন্ধের দাবিতে সাভারে যুবদলের বিক্ষোভ চুরি করতে গিয়ে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

৬০ রানের ব্যবধানে অস্ট্রেলিয়ার ১০ উইকেট নেই

আকাশ স্পোর্টস ডেস্ক:

বিলাল আসিফের ঘূর্ণি আর মোহাম্মদ আব্বাসের গতিতে বিধ্বস্ত হয়ে ৬০ রানের ব্যবধানে ১০ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

দুবাই টেস্টের প্রথম ইনিংসে মোহাম্মদ হাফিজ (১২৬) এবং হারিস সোহেলের (১১০) জোড়া সেঞ্চুরি আর আসাদ শফিক (৮০) ও ইমাম-উল হকের (৭৬) ফিফটিতে ভর করে ৪৮২ রানের পাহাড় গড়েছে পাকিস্তান।

জবাব দিতে নেমে উদ্বোধনীতে ১৪২ রান সংগ্রহ করে সফরকারী অস্ট্রেলিয়া। তবে উড়ন্ত সূচনারও পরও ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় অজিরা।

ক্যারিয়ারের চতুর্থ টেস্ট খেলতে নামা বিলাল আফিসের অফ স্পিন আর নবম টেস্টে খেলতে নামা মোহাম্মদ আব্বাসের গতিতে কাবু অস্ট্রেলিয়া ক্রিকেট দল। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২০২ রানেই অলআউট হয়ে যায় অজিরা দলের হয়ে সর্বোচ্চ ৮৫ ও ৬২ রান করে করেন দুই ওপেনার উসমান খাজা ও অ্যারন ফিঞ্চ।

অস্ট্রেলিয়ার সাতজন ব্যাটসম্যান রানের খাতা খোলার সুযোগ পাননি। পাকিস্তানের হয়ে বিলাল আফিস ২১.৩ ওভার বোলিং করে মাত্র ৩৬ রানে ৬ উইকেট শিকার করেন। এছাড়া ২৯ রানে ৪ উইকেট নেন মোহাম্মদ আব্বাস।

প্রথম ইনিংসে ২৮২ রানের লিড নিয়ে মঙ্গলবার তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে পাকিস্তান।

এই রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ মোহাম্মদ হাফিজের উইকেট হারিয়ে ১৫.২ ওভারের খেলা শেষে ৪০ রান। ২২ রান নিয়ে ব্যাট করছেন ওপেনার ইমাম-উল-হক। ‘নাইট ওয়াচম্যান’ হিসেবে ব্যাটিংয়ে নেমে শূন্য রানেই ফিরে গেছেন বিলাল আসিফ। নতুন ব্যাটসম্যান হিসেবে খেলতে নেমেছেন আজহার আলী।

পাকিস্তান ১ম ইনিংস: ৪৮২/১০ (হাফিজ ১২৬, হারিস ১১০, আসাদ ৮০, ইমাম-উল ৭৬; পিটার সিডল ৩/৫৮, নাথান লায়ন ২/১১৪)। এবং দ্বিতীয় ইনিংস: ৪০/২ ( ইমাম ২২*, হাফিজ ১৭)।

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ২০২/১০ (উসমান ৮৫, ফিঞ্চ ৬২; বিলাল ৬/৩৬, আব্বাস ৪/২৯)।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?প্রশ্ন রাশেদ খানের

৬০ রানের ব্যবধানে অস্ট্রেলিয়ার ১০ উইকেট নেই

আপডেট সময় ০৮:২৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অক্টোবর ২০১৮