ঢাকা ০১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সেঞ্চুরি দিয়ে ইতি টানলেন গেইল

আকাশ স্পোর্টস ডেস্ক:

শেষ পর্যন্ত ইতি টেনে ফেললেন ক্রিস গেইল। লিস্ট-এ ক্রিকেট থেকে অবসর নিলেন তিনি। শেষটাও হল দারুণ। সেঞ্চুরি দিয়ে লিস্ট-এ ক্যারিয়ারের পরিসমাপ্তি স্মরণীয় করে রাখলেন এ বিস্ফোরক ব্যাটসম্যান।

শনিবার ব্রিজটাউনে ৫০ ওভারের ম্যাচে মুখোমুখি হয় জ্যামাইকা ও বার্বাডোজ। সেই ম্যাচে ১১৪ বলে ১২২ রানের বিস্ফোরক ইনিংস খেলেন গেইল। সেটিই ছিল নিজ দেশ জ্যামাইকার হয়ে তার শেষ ম্যাচ।

ইউনিভার্স বসের ঝড়ে ইনিংসে সেই লড়াইয়ে বড় জয় পেয়েছে জ্যামাইকা। বার্বাডোজকে ৩৩ রানে হারিয়েছে দ্বীপদেশটি।

জ্যামাইকার হয়ে শেষ খেলা লিস্ট-এ ম্যাচে দুহাত ভরে দিয়েছে গেইলকে। সেঞ্চুরির পাশাপাশি বার্বাডোজের বিপক্ষে অধিনায়কত্বও করেছেন তিনি। পেয়েছেন গার্ড অব অনার। ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতে।

গেইল বলেন, জ্যামাইকার হয়ে শেষ ম্যাচে সেঞ্চুরি পাওয়া দারুণ ব্যাপার। সবসময় আমি তিন অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করতে পছন্দ করি। ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অবসরের ম্যাচে দলকে নেতৃত্ব দিতে পারাটাও আনন্দের। স্বদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারাটা সুখের। নেতার ভূমিকা পালন করতে পারাটাও অন্যরকম। আমি সবার কাছে কৃতজ্ঞ।

গেইলের বয়স এখন ৩৯। আর কদিন পরই স্পর্শ করবেন ৪০। এ বয়সে সেঞ্চুরি করাটা উদাহরণই। দীর্ঘ ২৫ বছর ধরে ২২ গজে পথচলাটা অবশ্যই বিশেষ কিছু।

টি-টোয়েন্টি কিং বলেন, ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে বলব; ক্রিকেট মাঠে ২৫ বছরের ভ্রমণটা রোমাঞ্চকর। বয়স হয়ে গেছে। আমার পরিবার আছে। বাকি সময়টা স্ত্রী-সন্তানদের নিয়ে কাটাতে চাই। উপভোগ করতে চাই। এ লম্বা ক্যারিয়ারে সুসময়ে, অসময়ে ভক্ত-সমর্থকদের অকুণ্ঠ সমর্থন পাওয়ার জন্য নিজেকে সৌভাগ্যবান মনে করছি। সবাইকে ধন্যবাদ।

গেইল ৩৫৬টি লিস্ট-এ ম্যাচ খেলে ৩৮.১৪ গড়ে করেছেন ১২ হাজার ৪৩৬ রান। সেঞ্চুরি রয়েছে ২৭টি ও হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন ৬৫টি। এ শ্রেণির ক্রিকেট থেকে অবসর নিলেও ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলা চালিয়ে যাবেন তিনি। পাশাপাশি বিশ্বের জনপ্রিয় ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগ। খেলে যাবেন

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সেঞ্চুরি দিয়ে ইতি টানলেন গেইল

আপডেট সময় ০৩:৩৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অক্টোবর ২০১৮