ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘জিম্বাবুয়ের বিপক্ষে এক্সপেরিমেন্ট চালাবে বাংলাদেশ’

আকাশ স্পোর্টস ডেস্ক:

আসছে বছরের ৩০ মে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে গড়াবে বিশ্বকাপ। বাকি মাত্র আর আট মাস। সেখানে ভারসাম্যপূর্ণ দল পেতে এখন থেকেই পরীক্ষা-নিরীক্ষা চালাতে হবে। সেই পথেই হাঁটছে বাংলাদেশ। বিসিবি বস নাজমুল হাসান পাপন জানালেন, আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে দল নিয়ে এক্সপেরিমেন্ট চালানো হবে।

কদিন পরই তিন ওয়ানডে ও দুই টেস্ট ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে। ২১ অক্টোবর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুদলের ম্যাচ দিয়ে পর্দা উঠবে সিরিজে। তাতে পরীক্ষা-নিরীক্ষা চালাবে টাইগাররা।

ইনজুরি থাবায় বাইরে সাকিব আল হাসান ও তামিম ইকবাল। দলের বাকি সিনিয়র ক্রিকেটার-মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদও ইনজুরিতে। বিশ্বকাপ তো আছেই, সেই সঙ্গে শীর্ষ খেলোয়াড়দের চোটও সেই সুযোগ করে দিচ্ছে।

মঙ্গলবার নিজ বাসায় সাংবাদিকদের নাজমুল হাসান পাপন বলেন, দল নিয়ে কিছু এক্সপেরিমেন্ট চালানো হবে। সামনে বিশ্বকাপ। সে কারণে জিম্বাবুয়ের বিপক্ষে এ পরীক্ষা করা হবে।

এক্সপেরিমেন্টটা কেমন? তা হলে কী সিনিয়রদের বিশ্রামে রেখে তরুণদের সুযোগ দেয়া হবে? পঞ্চপাণ্ডবের কাউকে কি তবে জিম্বাবুয়ের বিপক্ষে রেস্ট দেয়া হবে?

বিসিবিপ্রধান বলেন, যারা যাওয়া-আসার মধ্যে আছে প্রাথমিক স্কোয়াডে তারা থাকবে। নতুনদের ডাকা হবে। এদের মধ্যে কাউকে ভালো মনে হলে চূড়ান্ত স্কোয়াডে রাখা হবে। তবে সিনিয়র কাউকে বিশ্রাম দেয়ার কথা উল্লেখ করেননি পাপন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘জিম্বাবুয়ের বিপক্ষে এক্সপেরিমেন্ট চালাবে বাংলাদেশ’

আপডেট সময় ০৩:৩১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অক্টোবর ২০১৮