ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা আলমারির ড্রয়ারে মিলল শিশুর মরদেহ, সন্দেহভাজনকে গণপিটুনিতে হত্যা নতুন বিনিয়োগ আনতে ২৭ দেশে আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ

বাংলাদেশে সর্বোচ্চ বাণিজ্য ঘাটতি ২০১৬-১৭ অর্থবছরে

অাকাশ জাতীয় ডেস্ক:

গত ৩০ জুন শেষ হওয়া ২০১৬-১৭ অর্থবছরে বিভিন্ন পণ্য আমদানিতে বাংলাদেশ মোট চার হাজার ৩৪৯ কোটি ১০ লাখ ডলার ব্যয় করেছে। এই সময়ে বিভিন্ন দেশে পণ্য রপ্তানি করে বাংলাদেশের আয় হয়েছে তিন হাজার ৪০১ কোটি ৯০ লাখ ডলার। এই হিসাবে বাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়াচ্ছে ৯৪৭ কোটি ২০ লাখ ডলার, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ।

গতকাল (বুধবার) বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত বৈদেশিক লেনদেন ভারসাম্যের হালনাগাদ তথ্য থেকে এ চিত্র উঠে এসেছে। এর আগে ২০১৫-১৬ অর্থবছরে বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল ৬৪৬ কোটি ডলার। এছাড়া, ২০১০-১১ অর্থবছরে পণ্য বাণিজ্যে বাংলাদেশের ঘাটতির পরিমাণ ছিল ৯৯৩ কোটি ৫০ লাখ ডলার; সেটাই দেশের ইতিহাসে সর্বোচ্চ বাণিজ্য ঘাটতি।

গত অর্থবছরে আমদানি ব্যয় বেড়েছে ৯ শতাংশ। রপ্তানি আয় বেড়েছে ১ দশমিক ৭৩ শতাংশ।

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক জায়েদ বখত বলেন, অর্থবছরের শেষ দিকে রপ্তানি আয়ের চেয়ে আমদানি ব্যয় বেশি বাড়ায় এই ঘাটতি তৈরি হয়েছে।

তিনি বলেন, জ্বালানি তেল এবং খাদ্যপণ্যের দাম কম থাকায় ২০১৫-১৬ অর্থবছর এবং তার আগের দুই অর্থবছরে আমদানি ব্যয় তুলনামূলকভাবে কম ছিল। অন্যদিকে রপ্তানি আয় সে সময় বাড়ছিল বলে বাণিজ্য ঘাটতি সহনীয় পর্যায়ে ছিল।

কিন্তু সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের দাম ৫৫ থেকে ৬০ ডলারে ওঠানামা করায় এবং বেশ কয়েকটি বড় প্রকল্পের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম আমদানি বেড়ে যাওয়ায় বাণিজ্য ঘাটতি বাড়ছে বলে মনে করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা

বাংলাদেশে সর্বোচ্চ বাণিজ্য ঘাটতি ২০১৬-১৭ অর্থবছরে

আপডেট সময় ০৫:১৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০১৭